পোশাকি নাম পেশাদার লিগ, আসলে কতটা পেশাদার? এসব নিয়ে অনেক আলোচনাই হয়েছে। আজ পঞ্চম বাংলাদেশ লিগ শুরুর প্রাক্কালেও প্রশ্নটা ঘুরেফিরে আসছে, দেশের সর্বোচ্চ ফুটবল লিগ কতটা পরিবর্তনের ছোঁয়া পেল? এসব নানা প্রশ্নের মুখোমুখি বাংলাদেশ লিগ কমিটির প্রধান আবদুস সালাম মুর্শেদী পঞ্চম বাংলাদেশ লিগ শুরু হচ্ছে। কতটা গুণগত পরিবর্তন এল?সালাম মুর্শেদী: পরিবর্তন তো আছেই। আমরা দ্বিতীয় আসর থেকে দায়িত্ব নিই। এর আগে মাঠে খেলা নিয়মিত ছিল না। খেলোয়াড়দের আন্দোলন করতে হয়েছে। এখন এসব করতে হয় না। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। এ ছাড়া আর কিছু চোখে পড়ছে?সালাম: কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আমরা বাফুফের দায়িত্ব নিয়েছিলাম চার বছর আগে। তখন প্রতিশ্রুতি ছিল, ফুটবল অন্তত ১০ মাস মাঠে রাখা। সেটাও আমরা পেরেছি বলে দাবি করব। এ বছর তো প্রায় ছয় মাস বসেই কাটাল ফুটবলাররা...সালাম: এ বছর একটু সমস্যা হয়েছে। জাতীয় দল সাফ ফুটবল খেলতে গিয়েছিল দিল্লিতে। আসলে নানা কারণে হয়ে ওঠে না। তবে সামনের দিকে ১০ মাসই মাঠে খেলা থাকবে। আমরা একটা ক্যালেন্ডার করেছি। সেই ক্যালেন্ডার তো আমরা পেলাম না। ক্যালেন্ডার করলেই বা কী, সেই অনুযায়ী কী খেলা হয়?সালাম: ক্যালেন্ডার আমাদের হাতে আছে। আপনাদের দিয়ে দেব। এটা ঠিক, জাতীয় দলের বাইরে খেলা থাকলে ক্যালেন্ডার ফলো করা যায় না। এ বছর থেকে সমস্যা হবে না আশা করি। বাংলাদেশ লিগটা নামেই পেশাদার। সত্যিই কোনো পেশাদারি এল?সালাম: প্রশ্নটা ক্লাবগুলোকে করুন। খেলবে তো ক্লাব। আমি পেশাদার হয়ে লাভ নেই। ক্লাবগুলোকেই ওটা চর্চা করতে হবে। এবার ১১ দলের মাত্র একটি ঢাকার বাইরের। ঢাকার বাইরে খেলা নিতে পারলেন না কেন আপনারা?সালাম: এ ব্যাপারটা নিয়ে লিগ কমিটির কিছু করার নেই। কারণ হোম কোথায় হবে, সেটা ঠিক করার মালিক ক্লাব। টিকিট থেকে শুরু করে ম্যাচ আয়োজন—সবই তাদের দায়িত্ব। বিজেএমসি এবার টাঙ্গাইলে ভেন্যু নিয়েছে, অন্যদেরও এগিয়ে আসতে হবে। বাফুফের কি আসলেই কিছু করার নেই? নাকি আপনারা দায় এড়াচ্ছেন?সালাম: আমাদের লক্ষ্য খেলাটা মাঠে রাখা। ভেন্যু আমরা বাড়াতে পারব না। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় স্তর শুরু হচ্ছে এই প্রথম। সেই স্তরের জন্য ক্লাব পাওয়াই কঠিন ছিল, পরে সাতটা পেয়েছি। বেশি ভেন্যু পেলে তো ভালো। যেমন দ্বিতীয় স্তরের একটা ভেন্যু কক্সবাজার। চট্টগ্রামের ক্লাবগুলোকে অনুরোধ করেছিলাম, তারা আসেনি। কেউ ‘না’ করলে কী করব, বলেন...। দুই বছর আগে নরসিংদীতে ভেন্যু হওয়ার কয়েক দিন পরই বাতিল। কেন, কী কারণে?সালাম: ওখানে নানা সমস্যা দেখা দিয়েছিল। তাই বাতিল হয়ে যায়। আমরা দলগুলোকে ঢাকার বাইরে ভেন্যু করতে বলি, না গেলে করার কী আছে। এটা নিয়ে আপনারা আরও লেখালেখি করেন, আমরা আগামীতে আরও প্রেসার দেব ক্লাবগুলোকে। পাতানো খেলা বন্ধে এবার কী করছেন?সালাম: গতবার দুটি দলকে জরিমানা করেছি। এবারও তা থাকছে। তবে বাইলজে আগে অনেক কিছু ছিল না, এবার সে সব যোগ হয়েছে। পাতানো খেললে ওই ম্যাচ এবং ৬ পয়েন্ট কাটা। টিম বাতিলও হতে পারে। আমরা ক্রীড়াঙ্গনের বাইরের লোক নিয়ে তিনজনের একটা শক্তিশালী কমিটি করছি। তা ছাড়া মাঠে মোবাইল ফোন নিষিদ্ধ। এই নিয়ম আগেও ছিল। কেউই মানেনি। এসব কারণে লিগ কমিটির কর্তৃত্ব এবং সামর্থ্য প্রশ্নের মুখে...সালাম: আপনাদের সব সময় নজর বাফুফের ওপর। আমাদের ঘাড়ে সব দোষ চাপালে তো হবে না। সবাইকে আইন মানতে হবে। আপনারা লেখালেখি করেন, সব ঠিক হয়ে যাবে।