‘প্রাইভেট অটোরিকশা’ কাল থেকে রাজধানীতে চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাল বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর এলাকায় ‘ঢাকা মেট্রো’ নম্বর প্লেট ছাড়া ছাই রঙের সিএনজিচালিত ‘প্রাইভেট অটোরিকশা’ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।আজ বুধবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুন হাইকোর্টের একটি স্বতঃপ্রণোদিত রুলের নির্দেশনা কাল বৃহস্পতিবার (২১ জুন) থেকে কার্যকর হবে।এ নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রো নিবন্ধন নম্বর ছাড়া অন্য সব ‘প্রাইভেট সিএনজি’ অটোরিকশা (ছাই/ধূসর/রুপালি রং) ঢাকা মহানগর এলাকায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।