প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক এ কে এম গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিরসনের জন্য সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। এ নীতি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত হবে। চালু হবে একমুখি শিক্ষা কার্যক্রম। যা দেশ ও জাতির জন্য মঙ্গল হবে।’ ছাত্র-শিক্ষকের গড় অনুপাত কমিয়ে আনতে হবে: জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক সমাদ্দার বলেন, ‘অবকাঠামো সমস্যাসহ শিক্ষক সংকট থাকা সত্ত্বেও জেলার প্রাথমিক শিক্ষার মান সন্তোষজনক। তবে প্রাথমিক শিক্ষার মান আরো উন্নত করতে হলে ছাত্র শিক্ষকের গড় অনুপাত কমিয়ে আনতে হবে। অনেক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের নীতিমালায় পড়ে বিদ্যালয়বিহিন এমন কিছু গ্রাম ছাড়াও পাশাপাশি দুটি কিংবা তিনটি গ্রাম নিয়ে প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। কিছু সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় তদারকিতে সমস্যা হচ্ছে।’