‘প্রিন্সেস ডায়ানা’ হচ্ছেন ওয়াটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অভিনেত্রী নাওমি ওয়াটসের ভাগ্যেই ছিঁড়ল ‘প্রিন্সেস ডায়ানা’ হওয়ার শিকে। যুক্তরাজ্যের প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবনী অবলম্বনে নির্মিতব্য কট ইন ফ্লাইট-এ ডায়ানা চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ব্যাপারে নাওমি ওয়াটস বলেন, ‘প্রিন্সেস ডায়ানার প্রতি ভালোবাসা ছিল বিশ্বজুড়ে। এই চরিত্রে অভিনয় করতে পারাটা সম্মানজনক। চরিত্রটি চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিতে তাকিয়ে আছি সামনের দিকে।’ এ বছরই ছবিটির শুটিং হবে। ছবিতে হাসনাত খানের সঙ্গে ডায়ানার সম্পর্কের বিষয়টি তুলে ধরা হবে। হাসনাতকে ডায়ানা ‘মি. ওয়ান্ডারফুল’ বলতেন। এটি পরিচালনা করবেন ডাউনফল ছবির পরিচালক অলিভার হার্শ বিগেল। ওয়েবসাইট।