‘প্রয়োজনে আমরা আদালতে যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগ থেকে অবনমিত বিয়ানীবাজার ও শুকতারার আবেদন আবারও নাকচ হয়ে গেছে কাল। যার অর্থ, খেলার সুযোগ পাওয়ার আর আশা নেই। কিন্তু এ সিদ্ধান্ত মানতে পারছে না সিলেট বিয়ানীবাজার। ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সামাদের প্রশ্ন, তাহলে তাদের এই পথে আনা হয়েছিল কেন? প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও ভাবছেন এই কর্মকর্তা শুনেছেন নিশ্চয়ই, আপনাদের আবেদন নাকচ করে দিয়েছে বাফুফে...আবদুস সামাদ: শুনেছি এবং শুনে আমরা সবাই খুব হতাশ। আমাদের আশা ছিল, ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দেবে। নিয়ম অনুযায়ীই আপনাদের এই অবনমন। তাহলে আপনাদের আবেদনে কেন সাড়া দেবে বাফুফে?সামাদ: সাড়া দেওয়া উচিত এ জন্য যে আমাদের এই রাস্তায় এনে ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় কথা, দ্বিতীয় স্তর থাকলে সেখানে খেলে আমরা আবার উঠে আসতে পারতাম। কিন্তু দ্বিতীয় স্তর তো নেই। তাহলে বলুন, আমরা কোথায় খেলব? কাল সিদ্ধান্ত হয়েছে, পেশাদার লিগের দ্বিতীয় স্তর শুরু হবে আগামী বছর সেপ্টেম্বরে। তখন খেলার সুযোগ পাবেন। অপেক্ষা করতে আপত্তি কোথায়?সামাদ: অপেক্ষা কেন করব আমরা? আরও এক বছর আমাদের বসে থাকার কী যুক্তি থাকতে পারে? দ্বিতীয় স্তর এই মৌসুমেই হতে হবে, এটা বাইলজে আছে। বাইলজ লঙ্ঘন করে ফেডারেশন কিছু করতে পারে না। প্রয়োজনে আমরা আদালতে যাব। স্থানীয় সব মহল থেকে সেই অনুমতিও পেয়েছি। তার আগে আরেকটু চেষ্টা করব। তবু আমরা পেশাদার লিগে খেলতে চাই। কী বলছেন! আপনারা আদালতে গেলে তো একটা অচলাবস্থা হতে পারে। খেলাধুলার বিষয় নিয়ে আদালতে যাওয়া কি ঠিক?সামাদ: এ ছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা জোর করে কিছু চাই না। দ্বিতীয় স্তর থাকলে আমরা কিছু বলতামও না। কিন্তু বলতে হচ্ছে, কারণ পেশাদার লিগে খেলার জন্য আমরা অনেক বিনিয়োগ করেছি। কত টাকা বিনিয়োগ করেছেন?সামাদ: গত মৌসুমে আমাদের খরচ হয়েছে দেড় কোটি টাকার মতো। এবার তিন কোটিও খরচ করতে রাজি আমরা। আমাদের সেই প্রস্তুতি আছে। টাকাই তো সব নয়। আপনাদের বিরুদ্ধে দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ আছে।সামাদ: প্রথম মৌসুমে নতুন হওয়ায় আমাদের কিছু ভুলভ্রুটি হতে পারে। এ বছর সেসব আর হবে না, কাল (পরশু) লিগ কমিটিকে সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। লিগ কমিটি আমাদের দাবি মানবে বলেছিল। ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত তো অনুমতি পেলাম না। এই এক বছর স্থানীয় লিগে খেলার পরামর্শ দেওয়া হয়েছে আপনাদের।সামাদ: স্থানীয় লিগ হলে তো সেখানে খেলব। পেশাদার লিগের একটা দল স্থানীয় লিগে খেলছে, এটা কি হয়? আমরা তো সেখানে খেলার জন্য টাকা বিনিয়োগ করিনি।