গত বছর রহমতগঞ্জের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগে বাফুফে শাস্তি দিয়েছিল চ্যাম্পিয়ন শেখ জামালকে। এবারের লিগ তারা শেষ করল কাল, ব্রাদার্সের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচটির গায়েও পাতানো গন্ধ শুঁকেছেন অনেকেই। ম্যাচের পর শেখ জামালের কোচ আবু ইউসুফকে লাগল হতাশ, বিষণ্ন আপনার দল গোল করে এগিয়ে গিয়ে পরে তিন গোল হজম করল। জয়ের কোনো চেষ্টাই তো দেখা গেল না...আবু ইউসুফ: এটা খুবই হতাশার। আমি চেয়েছিলাম জয় দিয়ে শেষ করতে। কিন্তু সেটা হয়নি। হতাশার ম্যাচ কেন বলছেন?ইউসুফ: এই জন্যই বলছি, খেলোয়াড়েরা খেলতে চায়নি। যেমন নেপালে যুব ফুটবল খেলে আসা খেলোয়াড়দের অনীহা ছিল খেলতে। নরমাল ইনজুরিতে আমার মনে হয় খেলা উচিত খেলোয়াড়দের। কিন্তু তাতেও খেলোয়াড়দের আগ্রহ দেখলাম না। তার মানে কী খেলোয়াড়েরা ইচ্ছা করে খেলতে চায়নি? তা ছাড়া তিনটি গোল খাওয়ার সময় আপনার দলকে গাছাড়া লাগল কেন?ইউসুফ: যেভাবে গোলগুলো হয়েছে, যে কেউ বলবে গোলরক্ষক ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে। তবে আমরা এমন কোনো নির্দেশনা তাদের দিইনি। তাহলে কি অন্য কেউ নির্দেশনা দিতে পারেন?ইউসুফ: আমি এটা বলতে পারব না। কিন্তু এমন তো হতে পারে। আপনি কী বলেন?ইউসুফ: আমি এ রকম সম্ভাবনার কথা বলব না। নো কমেন্টস। ডাগআউটে বসে আপনার কাছে কেমন লেগেছে ম্যাচটা দেখে। বিশেষ করে গোল খাওয়ার দৃশ্যগুলো?ইউসুফ: আমি আমার মানসিক অবস্থা বোঝাতে পারব না। দল ফাইট করল না, হারল। এটা একজন কোচের জন্য বেদনাদায়ক। খেলোয়াড়েরা মাঠে খেলে, তাদেরই সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা। আর কোচের জন্য এটা অসহ্য। আপনাকে আজ আমরা একবারও ডাগআউটকে দাঁড়াতে দেখলাম না। আমরা জানি, কোনো অনৈতিক কিছু হলে আপনি মেনে নেন না। আজ কী হলো?ইউসুফ: আসলে আজ টিম করা থেকেই আমি হতাশ। যাদের আমি টিমে চাইছিলাম, তাদের আমি খেলাতে পারিনি। ইনজুরি, এটা ওটা বলে তারা খেলেনি। কে কে খেলেনি?ইউসুফ: আমার টোটাল ডিফেন্সই তো নেই। দুই স্টপারই না থাকায় মূল সমস্যাটা হয়েছে। দুই উইং ব্যাকের একজন রায়হান নেপালে অনূর্ধ্ব-২২ দলে খেলে এসে বলেছে, সে খেলতে পারবে না। কেষ্টার বলেছে, তারও সমস্যা। রাজু নেই। অরুপ শেষ সময়ে বলল, তার পেট খারাপ। খেলতে পারবে না। মোট কয়জনকে পাননি?ইউসুফ: আটজনকে পাইনি। তার পরও টিম ফাইট করতে পারত। আপনারা যদি বলেন ম্যাচটা ফিক্সিং, তাহলে আমি আপনাদের কাউকে দোষারোপ করতে পারব না। এ বছর অনেক ম্যাচই এ রকম খেলে হেরেছে আমার দল। আগের ম্যাচগুলোতে এ রকম ছিল না। আজ আপনি যে বিফ্রিং দিয়েছেন তার কতভাগ পেয়েছেন মাঠে?ইউসুফ: আমি ট্র্যাপ করে খেলতে বলি না খেলোয়াড়দের। আজ তারা প্রথমার্ধে অনেক ট্র্যাপ করে খেলেছে, কিন্তু ব্রাদার্স গোল করতে পারেনি ওই অর্ধে। যাই হোক, কোচ হিসেবে আজকের দিনটি আপনার জন্য আসলে কেমন কাটল?ইউসুফ: আমি অনেক কথা বলেছি। প্লিজ আর না...(বেঞ্চ থেকে উঠে চলে গেলেন)।