দেশের অন্যতম সেরা স্ট্রাইকার এনামুল হক হাঁটুর চোটের কারণে এই মৌসুমে এখনো মাঠেই নামতে পারেননি। স্থানীয় স্ট্রাইকার-সংকটটা তাই চোখে পড়ছে আরও বড় করে। শেখ জামাল থেকে এবার আবাহনীতে ফেরা স্ট্রাইকারও এর সঙ্গে একমত আপনি যেন হারিয়ে যাচ্ছেন। কারণটা কী?এনামুল হক: আমি হারিয়ে যাচ্ছি না। ইনজুরির ওপর তো কারও হাত নেই। ইনশাআল্লাহ ফিরে আসব। কিন্তু কবে? মৌসুমের মাঝপথ তো ছুঁই-ছুঁই...এনামুল: জানি, সময় চলে যাচ্ছে। গতবার শেখ জামালে গিয়ে প্রায় বসেই ছিলাম বিদেশিদের দাপটে। এবার বাংলাদেশ লিগের প্রথম পর্বে না হলেও চাইব দ্বিতীয় পর্বের শুরু থেকে মাঠে নামতে। সুস্থ হয়ে উঠেছি। কয়েক দিনের মধ্যে অনুশীলন শুরু করব। বাংলাদেশে কোনো খেলোয়াড় একবার চোটে পড়লে বছর পার। এই রকম হওয়ার কারণ কী? এনামুল: অন্যদের ক্ষেত্রে কী হয় জানি না। তবে আমার ইনজুরি সারতে তিন-চার মাস সময় লাগা স্বাভাবিক। গত ১৫ ডিসেম্বর অনুশীলনের সময় ডান হাঁটুতে লাগে। এটা বড় ধরনের চোট। হাঁটুর পেডিলা ফেটে গেছে। ডাক্তার তখনই বলেছিলেন, হাঁটু ঠিক হতেই দু-তিন মাস সময় লাগবে। কিন্তু আগের মতো আলো ছড়াতে পারবেন?এনামুল: পারতেই হবে। মাঝখানে জাতীয় দলে ভালো খেলেছি। তারপর বাদও পড়ি। যাক সেসব কথা। এখন আমি মাঠে ফিরতে উন্মুখ এবং আগের এমানুলকে দেখা যাবে আশা করি। ফিরব এবং লড়াই করব। এই তিন মাস কতটা হতাশার ছিল?এনামুল: মন খারাপ হয়েছে। তবে হতাশা ঘিরে ধরেনি। আমি ক্লাবেই থাকি। না খেললেও অনুশীলন দেখি। কোচ কীভাবে অনুশীলন করান, কী চান খেলোয়াড়দের কাছ থেকে এসব বোঝার দরকার আছে। এখন টিভিতে লিগের খেলা দেখি। এক-দুবার বাড়িতে এসেছি মাত্র। এখন অবশ্য নওগাঁর বাড়ি থেকেই কথা বলছি। কয়েক দিন পর যাব। আপনার স্ত্রী তো হতাশ হয়ে পড়ার কথা। মাত্রই বিয়ে করলেন...এনামুল: না (হাসি), হতাশ নয়। আমাকে সাহস দেয়। বলে, তুমি ক্লাবেই থাক। বাড়িতে আসার দরকার নেই। নিজেকে ফিট করো। নিশ্চয়ই খারাপ সময়টা কেটে যাবে। আমার মা-বাবাও একই কথা বলেন। বন্ধু আত্মীয়স্বজন সবাই আমার খেলাটা মিস করে। ফিরে এলেই যে দলে সুযোগ পাবেন সেই নিশ্চয়তা আছে? বিদেশিদের যা দাপট।এনামুল: এটাই আসল কথা। স্থানীয় স্ট্রাইকারদের ওপর আস্থা রাখতে হবে। কিন্তু দেখুন, প্রতিটি দলেই বিদেশি স্ট্রাইকার। স্থানীয়দের পজিশন মতো খেলানো হচ্ছে না। জেনুইন স্ট্রাইকারকে কখনো ডানে, কখনো বাঁয়ে। গোল সে কীভাবে করবে? স্থানীয় যাঁরা খেলছেন, যেমন এমিলি-মিঠুন। নজরকাড়া কিছু নেই। মিঠুন অতিরিক্ত তালিকায় চলে গেছে। সব মিলিয়ে পরিস্থিতির তো উন্নতি হলো না।এনামুল: উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু প্লেয়ারকে চিন্তা করলে হবে না। বিদেশি খেলোয়াড় কোটা পাঁচ থেকে কমাতেই হবে। না হলে দেশের ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। স্থানীয় খেলোয়াড়েরা উদ্যমহীন বলে শোনা যায়। তা ছাড়া ভালো না খেললে কোচ কেন সুযোগ দেবেন দেশি খেলোয়াড়কে?এনামুল: স্থানীয়রা দু-একটি ভুল করলে ভয়ে থাকে, পরের ম্যাচে সুযোগ পাবে কি না। সুযোগ পায়ও না। কিন্তু বিদেশিরা ভুল করলে তাদের ভয়ে থাকতে হয় না। ওরা যতই মিস করুক, খেলানো হবেই। এখন পর্যন্ত বাংলাদেশ লিগের ৭০-৮০ ভাগ গোলই বিদেশিদের। যা করার সবই তো ওরাই করছে। তাহলে?এনামুল: ওরা গোল করছে, কিন্তু গোল বানিয়ে দিচ্ছে কারা? স্থানীয় খেলোয়াড়েরা। অথচ ওরা বাংলাদেশিদের গোল বানিয়ে দেয় না। তাহলে স্থানীয়রা গোল পাবে কীভাবে?