‘ফিরে দেখা ’৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার আইইউবি ক্যাম্পাসে ‘ফিরে দেখা ’৭১’ নামের এই উদ্বোধন করেন আইইউবির ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৌহিদ সামাদ।উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের স্মৃতি বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান, আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের পরিচালক অধ্যাপক এম আনোয়ার।অনুষ্ঠানে সংগীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, আইইউবির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।