‘ফুল সম্পর্কে জ্ঞান দিয়ে মুগ্ধ করেছিলেন সারকোজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ফুল দিয়ে নয়, ফুল সম্পর্কে জ্ঞান দিয়ে কার্লা ব্রুনিকে মুগ্ধ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। নিউজ আওয়ার রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে কার্লা ব্রুনি বলেন, ‘সারকোজির সব ধরনের ফুলের ল্যাটিন নাম জানা আছে। তা জেনে সত্যিই আমি মুগ্ধ।’স্মৃতিচারণা করে ব্রুনি বলেন, এলিজি প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে সারকোজি টিউলিপ কিংবা গোলাপ সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া শুরু করেন। ব্রুনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি নিজেই তখন নিজেকে বলি, হায় ঈশ্বর, এই লোককেই বিয়ে করতে হবে। যিনি কিনা প্রেসিডেন্ট। তিনি ফুল সম্পর্কে সবকিছু জানেন! এটি অবিশ্বাস্য!’এদিকে সাক্ষাত্কারে ব্রুনি তাঁর মা হওয়া সম্পর্কে তেমন কিছু বলতে আগ্রহ দেখাননি। এর কারণ ফরাসিরা বিষয়টিকে তেমন ভালোভাবে দেখছে না। মডেল ব্রুনি আরও বলেন, সারকোজির সঙ্গে বিয়ের বিষয়টি দুজনের পক্ষেই খুব কঠিন কাজ ছিল। তবে প্রচুর ব্যস্ততা সত্ত্বেও দুজনে একান্তে সময় কাটানোর চেষ্টা করেন তাঁরা। সারকোজি এর আগে আরও দুটি বিয়ে করেন। সেসব সংসারে তাঁর তিনটি পুত্রসন্তান রয়েছে। এদের বয়স যথাক্রমে ২৬, ২৫ ও ১৪।সারকোজি ও ব্রুনির ঘরে প্রথম সন্তান আসছে আগামী মাসে। বাসস।