‘ফেরার জন্য জীবনও দিতে পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর এক বন্ধুর সূত্রে জানা গেল, জাতীয় দলের কোচ হয়ে ফিরতে তিনি উন্মুখ। এরপর ফক্স স্পোর্টসকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে হাজির হলেন ডিয়েগো ম্যারাডোনা। জানালেন, জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। প্রয়োজনে একটা হাত কেটে ফেলবেন মন্তব্য করে ইঙ্গিত দিলেন, ফেডারেশনের শর্ত মেনে সহকারী পাল্টাতেও রাজি। সাক্ষাৎকারের নির্বাচিত অংশসেই কোয়ার্টার ফাইনাল প্রসঙ্গে: ম্যাচের পর মনে হচ্ছিল, মারা যাচ্ছি। দুই মিনিটের মধ্যে আমরা গোল খেয়ে বসলাম। দায়টা মনে হয় আমারই। আমি সময়মতো চিৎকার করে নির্দেশটা দিতে পারিনি। আমি এটা বলব না যে, আমরা চাপ নিতে পারিনি।ড্রেসিংরুমে যা হয়েছিল: লকার রুমে সবাই কান্নায় ভেঙে পড়েছিল। সবচেয়ে বেশি কাঁদছিল লিও (মেসি)। এদিকে গ্রন্দোনা কথা বলছে, পেছনে মেসির কান্নার আওয়াজ—আমি জীবনে এই দৃশ্য ভুলতে পারব না। গ্রন্দোনা বলছিল, আমাদের বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে।গ্রন্দোনার সঙ্গে মনোমালিন্য: মাঠেই আমাদের একপর্ব আলোচনা হয়েছিল। বিয়ালো চারকুইস (আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের মুখপাত্র) বারবার বলছিল, ২০১৪ সাল পর্যন্ত আমাকে থেকে যেতে হবে। এরপর তিনিও (গ্রন্দোনা) বলেছেন, আমার কোচ হিসেবে থেকে যাওয়া উচিত। বৈঠকে গ্রন্দোনা আমাকে বললেন, আমার স্টাফদের অনেকে জাতীয় দলের উপযুক্ত নন। আমার এই (কোচিং) দলে আলেজান্দ্রো মানকুসোর মতো বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। যদি কোনো সমস্যা থাকত, তাহলে মানকুসো ওদের সঙ্গে কথা বলে নিত।বাতিস্তার সঙ্গে সম্পর্ক: আমি যাদের সঙ্গে বেড়ে উঠেছি, তাদের ত্যাগ করতে পারি না। গ্রন্দোনা যখন আমাকে জাতীয় দলের দায়িত্ব নিতে বললেন, আমি বাতিস্তা ও ব্রাউনের (বাতিস্তার সহকারী ও ১৯৮৬ বিশ্বকাপ দলের সতীর্থ) সঙ্গে প্রাথমিক কথা বলেছি। আমি ওদের বললাম, আমাকে চাকরিটা নিতে বলা হয়েছে, ওদেরও সঙ্গে চাইছি। কিন্তু ওরা বলে দিল, ‘তোমার সঙ্গে কাজ করতে পারি, বিলার্দোর সঙ্গে না।’ আমি বললাম, ‘কিন্তু বিলার্দোকে তো আমি কথা দিয়ে দিয়েছি।’জাতীয় দল ও গ্রন্দোনা: আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। জাতীয় দলের জন্য এবং এই ছেলেদের জন্য আমি জীবন দিতে পারি। কিন্তু এখানে আসলে একজন লোকই সব ঠিক করে—হুলিও হামবার্তো গ্রন্দোনা। এখানে কোনো বোর্ড নেই, কোনো কমিটি নেই। তারা তিন-চারজন নেতা বসে কোচ নির্বাচন করে। পরিষ্কার হয়ে নিন, তিনিই এখানকার সবকিছু।প্রত্যাবর্তন প্রসঙ্গে: আমার ধারণা, আমার এখনো একটা সুযোগ আছে। সে ক্ষেত্রে আমাকে হয়তো কোচিং স্টাফ বদলানোর জন্য রাজি হতে হবে। যদিও এদের মধ্যে দুজন বিশ্ব চ্যাম্পিয়ন আছে। কির্চনারের সঙ্গে বৈঠক: তিনিই (নেস্টর কির্চনার, সাবেক প্রেসিডেন্ট) আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। আমি রাজি হয়েছি এবং দেখা করেছি। আমাকে বিশ্বকাপের সময় তাঁরা (নেস্টর কির্চনার ও তাঁর স্ত্রী বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার) সমর্থন দিয়েছেন। আমরা গ্রন্দোনার বিষয়ে কথা বলিনি। তবে তিনি (নেস্টর) ও ক্রিস্টিনা চান, আমি যেন জাতীয় দলে ফিরি। কিন্তু আমি ওনাদের কাছে কিছু চাইতে যাইনি। তাঁরাও গ্রন্দোনাকে এ বিষয়ে কিছু বলবেন না। খেলোয়াড়দের সম্পর্কে: খেলোয়াড়দের সবারই মানসিকতাটা আমার কাছে ভালো লেগেছে। তেভেজ আয়ারল্যান্ডে এসে যে মানসিকতা (প্রকাশ্যে গ্রন্দোনার বিপক্ষে কথা বলা) দেখিয়েছে, সেটা আমার পছন্দ হয়েছে। খেলোয়াড়দের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না। আমি জানি না, তেভেজকে এরপর গ্রন্দোনা কী বলেছে, কী বলে তাকে শান্ত করেছে।লিওনেল মেসি প্রসঙ্গে: প্রিটোরিয়ায় যে ৪৫ দিন আমরা একসঙ্গে ছিলাম, ও খুবই আনন্দে ছিল। আমি জানি না, ও কেন বলছে, এখন সে খুশি। ১৯৮৬ বিশ্বকাপে আমি ভাগ্যটাকেও পাশে পেয়েছিলাম। কিন্তু এবার লিও সেটা পায়নি। ফলে আমি যা করতে পেরেছি, ও সেটা পারেনি। কিন্তু অসাধারণ খেলেছে বিশ্বকাপে। ও আর ইনিয়েস্তা ছিল গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ফোরলান (সেরা ফুটবলারের পুরস্কার জেতা) ছিল সবচেয়ে কার্যকর ফুটবলার।ভেরন সম্পর্কে: আমি সব সময় ভেরনের কাছে কৃতজ্ঞ। কারণ ও সব সময়ই পেশাদারি মানসিকতার খেলোয়াড়। আমি নিজেই বলেছি, ভেরন আমার জাতীয় দলের জাভি। তার পরও নিশ্চয়ই কোনো কারণ না থাকলে ভেরনের জায়গায় আমি ম্যাক্সি রদ্রিগেজকে নামাতাম না। ভেরন আসলে পরে ৯০ মিনিট খেলার মতো ফিট ছিল না। অভিজ্ঞতার কারণে ভেরন সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কার্লোস বিলার্দোর সঙ্গে সম্পর্ক: আমি জানি না বিলার্দোর সমস্যা কী। প্রিটোরিয়ায় আমরা একসঙ্গে কাজ করেছি। আমি আসলেই জানি না, তাকে খুশি করতে গেলে কোন সুরে গান গাইতে হবে।ক্লাব কোচিং: আমি এখনো কারও সঙ্গে কথা বলিনি। মেক্সিকোর কাজটা হবে না। পর্তুগালের ব্যাপারে এখনো কিছু জানি না।গ্রন্দোনার সঙ্গে আবার সম্পর্ক গড়া সম্ভব কি না: বিয়েলসা আমাকে বলেছিল, সে কখনো গ্রন্দোনার সঙ্গে খাবার খেতে যায় না। প্যাসারেলা নাকি গ্রন্দোনাকে ছেলেদের সঙ্গে কথা বলতে দিত না। আমি যতটা খারাপ ব্যবহার করেছি, শুনেছি আগের কোচরা এর চেয়ে অনেক খারাপ ব্যবহার করে গেছে। ফলে কথা বললে সবকিছুরই সমাধান সম্ভব। জনপ্রিয়তা: আমি পিপল ম্যাগাজিন-এর প্রচ্ছদ হওয়ার জন্য লালায়িত নই। আমি আজ যে ম্যারাডোনা, সে জন্য তো আমি দায়ী না। দুনিয়ার সবাই আমাকে চেনে। আর বাতিস্তা-ব্রাউনকে উরুগুয়ের লোকজনও চেনে না। জাতীয় দলে ফেরার প্রসঙ্গে: আমি সত্যিই জাতীয় দলে ফিরতে চাই। আমি ফেরার জন্য বেপরোয়া হয়ে গেছি। আবার আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য একটা হাতও কেটে বাদ দিতে রাজি আছি।