‘ফেরারী জোনাকি’র মোড়ক উম্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উপলক্ষে সংগীত প্রযোজনা-প্রতিষ্ঠান লেজার ভিশন বাজারে এনেছে শিল্পী সাজেদ ফাতেমীর ফেরারী জোনাকি নামের একক গানের অ্যালবাম। গতকাল রোববার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই গানের সিডির মোড়ক উম্মোচন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক আনিসুল হক, জাতিসংঘ তথ্যকেন্দ্রের প্রধান কাজী আলী রেজা, লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ। মোড়ক উন্মোচনের পর অ্যালবামের শিরোনাম গান ‘ফেরারী জোনাকি’ গেয়ে শোনান শিল্পী সাজেদ ফাতেমী। অ্যালবামে ১০টি গান রয়েছে।