‘ফেল্পেসর পাশের লেনেই সাঁতরেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গত ১৯ জুলাই সাংহাই গিয়েছিলেন বাংলাদেশের শাজাহান আলী (রনি)। বিশ্বের সেরা সাঁতারুদের সঙ্গে পুলে নেমে কী অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দেশে, সেটাই জানালেন দক্ষিণ এশীয় গেমসের সোনাজয়ী সাঁতারু দেশে ফিরলেন কবে?শাজাহান: গত পরশু ভোরে।  কেমন দেখলেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ?শাজাহান: এর আগে এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে সাঁতরেছি। এই প্রথম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়শিপে অংশ নিলাম। এটা অনেক বড় প্রতিযোগিতা। এখানে একটু বেশিই টেনশন থাকে যে কেমন করব, নিজের সেরা টাইমিং করা যাবে কি না। এখানে তো সেভাবে টার্গেট থাকে না, তবু টেনশনে থাকেন?শাজাহান: আসলে এসএ গেমস, জাতীয় সাঁতার, ইন্দো-বাংলা গেমসের জন্য অনেক কঠোর অনুশীলন করি। তখন ট্রেনিংয়েও বেশি সময় পাওয়া যায়। কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য তেমন সময় পাওয়া যায় না। অনেক সময় নিজের উদ্যোগে করি। তাই একটু টেনশন লাগে, নিজের সেরাটা হবে কি না। আপনার সেরাটা তো হলো না...শাজাহান: হ্যাঁ। আমি ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩০.৮৮ সেকেন্ড সাঁতরে ৩৪তম হয়েছি, যেখানে আমার সেরা ৩০.১৩। ১০০ মিটারে ৭৫তম (১ মিনিট ১০: ২০ সে.)। আরও ভালো করা উচিত ছিল। মাইকেল ফেল্প্স বা রায়ান লোকিটর সঙ্গে কি দেখা হয়েছে?শাজাহান: আইএম-এ (ব্যক্তিগত মিডলে) রেকর্ড গড়া রায়ান লোকিটর সঙ্গে দেখা হয়েছে। কথাও হয়েছে। ফেল্পেসরও দেখা পেয়েছি। কিন্তু কথা হয়নি। সে যে লেনে ছিল, তার পাশের লেনেই সাঁতরেছি আমি। এটা প্র্যাকটিসের ঘটনা।  রায়ান লোকিটর সঙ্গে কথা হয়েছে?শাজাহান: হ্যাঁ, বলেছিলাম, আমি কি তোমার সঙ্গে একটা ছবি তুলতে পারি? কিন্তু দুঃখের বিষয়, আমি ছবি তুলতে পারিনি। তবে আমার সঙ্গে যাওয়া আরেক সাঁতারু সাগর (মাহফিজার) তুলেছে। আপনার সঙ্গে কি তুলতে চাননি?শাজাহান: না, তা নয়। আসলে আমরা যখন ছবি তুলতে চেয়েছিলাম, এর একটু পরেই ছিল তার ইভেন্ট। খুব তাড়াহুড়ো ছিল তার। সে কারণে শুধু সাগরের সঙ্গে ছবি তুলেই চলে গেল। বলল, পরে সুযোগ পেলে তুলবে। তবে ৪০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতা পার্ক তে ওয়ানের সঙ্গে ছবি তুলেছি। এটা সত্যি, এত বড় মাপের একজন সাঁতারুকে কাছে পেয়ে কোনো টিপ্স নিতে পারলাম না, ছবি তুলতে পারলাম না—এ জন্য আফসোস হচ্ছিল। কারও কাছ থেকে টিপ্স নেননি?শাজাহান: আসলে টিপ্স নেওয়ার ইচ্ছা থাকলেও কারও কাছ থেকে পাইনি। তবে আমার ইভেন্টে (৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক) সোনাজয়ী ব্রাজিলের ফ্রাঙ্ক সিলভার সাঁতার খুব কাছ থেকে দেখেছি। তার স্ট্রোক দেখেছি। কীভাবে টার্ন নেন, কীভাবে স্টার্ট নেন—এগুলো খুব কাছ থেকে ভালোভাবে দেখেছি। তা দেখে অনেক কিছু শিখেছি। মনে হয়েছে যে আমার অনেক কিছুই কারেকশন করতে হবে। এভাবে খেলোয়াড়দের পাঠিয়ে কতটুকু লাভ হয়?শাজাহান: আমাদের তো ইচ্ছে করে, ওখানে বাংলাদেশের পতাকা উড়ুক। সবাই আমাদের চিনুক, জাতীয় সংগীত বাজুক। কিন্তু সেই পর্যন্ত যেতে গেলে আমাদের অনেক অ-নে-ক পরিশ্রম করতে হবে। একটা ব্যাপার দেখুন, কোরিয়ার অনেক সাঁতারু ফাইনালে উঠেছে। কিন্তু সোনাজয়ী পার্ক কোরিয়ায় থাকেন না। অস্ট্রেলিয়ায় থাকেন। সারা বছর প্র্যাকটিস করেন, যে কারণে তিনি সোনা জিতেছেন। গত এসএ গেমসের সময় জন্ডিসে ভুগেছিলেন। এখন কী অবস্থা?শাজাহান: জন্ডিস এখনো পুরোপুরি সারেনি। তবে ডাক্তারের নিয়মানুযায়ী চলছি। ডাক্তার বলেছেন, কোনো সমস্যা হবে না।