‘ফ্যাশন টু’তে প্রিয়াংকা চোপড়া
বর্তমানে বলিউডে চলছে নারীকেন্দ্রিক ছবির জয়জয়কার। গত বছরের দ্য ডার্টি পিকচার, চলতি বছরের কাহানিসহ বেশ কিছু নারীপ্রধান ব্যবসাসফল ছবির কারণে ২০০৮ সালে মুক্তি পাওয়া ফ্যাশন ছবির সিক্যুয়াল হচ্ছে। আর এ ছবিতেও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া। ফ্যাশন টুতে অভিনয়ের ব্যাপারে প্রিয়াংকা বলেন, ‘সিক্যুয়াল বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। তবে ফ্যাশন ছবিটি আমার অনেক পছন্দের ছিল। তাই এবারও এ ছবিতে কাজ করার ইচ্ছে আছে।’ ফ্যাশন ছবিটির জন্য এর আগে ২০০৯ সালে সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন কঙ্গনা রনৌত। পরিচালক মাধুরের ফ্যাশন টুর জন্য মাধুরী দীক্ষিতের সঙ্গেও আলাপ করেছেন বলে গুজব উঠেছে। তবে এ ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। গ্ল্যামার-জগতে আসার কাহিনি নিয়ে গড়ে ওঠা ফ্যাশন ছবিটি বক্স অফিস বেশ জমিয়েছে। এ ছাড়া ছবিটি ব্যবসাসফলও হয়েছে। আর এই সফলতা সামনে রেখেই এর সিক্যুয়াল তৈরির উদ্যোগ নিয়েছেন ছবিটির পরিচালক। হিন্দুস্তান টাইমস।