‘ফ্রম দ্য কর্ণফুলী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ইতালি দূতাবাস, সন্তরণ আর্ট অর্গানাইজেশন ও বেঙ্গল গ্যালারির যৌথ আয়োজনে শুক্রবার থেকে ‘ফ্রম দ্য কর্ণফুলী’ শীর্ষক চট্টগ্রামের নির্বাচিত শিল্পীদের চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।সন্ধ্যায় ইতালির রাষ্ট্রদূতের গুলশান বাসভবনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত।প্রদর্শনীতে ২৭ জন শিল্পীর আটটি স্থাপনাকর্মসহ মোট ৪৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামীকাল পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।