‘ফ্রিজের মতো ঠান্ডা ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ উইকেট পেয়ে অনার্স বোর্ডে নাম উঠালেও শাহাদাত হোসেনের জন্য লর্ডস টেস্ট শেষ হয়েছে হতাশা দিয়ে। ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও টেস্টটা হেরে যাওয়ার দায় যে চেপেছে বোলারদের ওপর! ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে বাংলাদেশ দলের এই পেসারও স্বীকার করছেন, দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি প্রত্যাশা অনুযায়ী লর্ডসের সাফল্যের পর নিশ্চয়ই এখন অনেক বেশি আত্মবিশ্বাসী...শাহাদাত হোসেন: বেশি...তবে খুব বেশি না। আগের চেয়ে ভালো। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তো বোলিংটা অত ভালো হয়নি। অধিনায়কও বলছেন বাজে বোলিংয়ের কারণেই টেস্টটা ড্র করা যায়নি। বোলিং খারাপ হওয়ার কারণ কী?শাহাদাত: ওই দিন খুব ঠান্ডা ছিল লর্ডসে...ফ্রিজের মতো। আমার মনে হয়, এটাই কারণ। এ ধরনের আবহাওয়ায় বোলিং শুরু করা অনেক কঠিন। শরীর গরম হয় না, হাত জমে থাকে। এমন না যে প্রথম ইনিংসে ভালো বোলিং করার জন্য দ্বিতীয় ইনিংসে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। আমার তো বিশ্বাস ছিল, ভালো বোলিং করব, দ্বিতীয় ইনিংসেও অন্তত ৩টা উইকেট পাব। টেস্ট ড্র না হওয়ায় বোলারদের ওপর আসা দায়টা তাহলে মেনে নিচ্ছেন...শাহাদাত: না মানার কিছু নেই। দ্বিতীয় ইনিংসে তো বোলিং ভালো হয়নি। ইংলিশ বোলাররা অনেক সামনে বল ফেলেও বল তুলতে পারে। সিমের ওপর পিচ করলেই নাকি এটা হয়। তো এ ধরনের বোলিং কি আপনাদের পক্ষে করা সম্ভব নয়?শাহাদাত: আমরা যদি এদের কাউন্টি লিগে খেলতে পারতাম তাহলে এসব বল করার অভ্যাসটা আমাদের হতো। ওদের পেস বোলাররা একেকজন দুই ইনিংস মিলিয়ে ৫০-৬০ ওভার পর্যন্ত বল করেছে। কাউন্টি লিগে এটা করে অভ্যস্ত তারা। আমাদের তো এই অভ্যাস নেই। ওদের অভিজ্ঞতাও বেশি। ওল্ড ট্রাফোর্ডের উইকেট কেমন মনে হলো?শাহাদাত: উইকেট একটু ফাস্ট। কিন্তু এখানে তো একজন পেসার কম খেলিয়ে স্পিনার বাড়ানোর চিন্তা আছে...শাহাদাত: আমি সেটা জানি না। উইকেট থেকে পেসাররা সাহায্য না পেলে হয়তো স্পিনাররা ভালো করবে। সাকিব, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আগের ম্যাচে অনেক ভালো বল করেছেন।্রআর ইংল্যান্ডের স্পিনারদের চেয়ে আমাদের স্পিনাররা অনেক ভালো। যেই খেলবে, সবাই নিশ্চয়ই শতভাগ দিয়েই খেলবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে কাকে বল করা কঠিন মনে হয়েছে?শাহাদাত: স্ট্রাউসকে বল করতে সমস্যা হয়েছে। দুই ইনিংসেই ও আমাকে খুব মেরেছে। এ ছাড়া পিটারসেনকে বল করাও কঠিন। বল করার সময় তো প্রায়ই ব্যাটসম্যানদের সঙ্গে কিছু না-কিছু হয় আপনার। চোখাচোখি তাকানো, কিছু বলা...এবার সেসব হচ্ছে না?শাহাদাত: অনেকের সঙ্গেই হয়েছে। স্ট্রাউস-ট্রট, তার পর ওদের বোলারদের সঙ্গে...। ইংল্যান্ডের উইকেটে বল করতে কি কোনো আফসোস হয়? পেস বোলারদের উইকেট তো কখনোই পান না দেশে। মনে কি হয় না যদি দেশেও এ রকম উইকেট থাকত?শাহাদাত: আফসোস তো হয়ই। এশিয়ার সব পেস বোলারই এ রকম উইকেটই চায়। কিন্তু আমাদের ওখানে উইকেট এ রকম হয় না। দেশে এ রকম উইকেট পেলে আরও অনেক ভালো ভালো পেস বোলার বের হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের পেস বোলারদের জন্য আরেকটা দুঃসংবাদ—২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোনো ইংল্যান্ড সফর নেই। ইংলিশ কন্ডিশনে বল করার সুযোগ বোধ হয় এবারই শেষ!শাহাদাত: সব পেস বোলারই চায় ইংলিশ কন্ডিশনে খেলতে। টেস্টে আমরা নয় নম্বর দল, হয়তো সে কারণেই আমাদের অবহেলা করছে তারা। আজ আমাদের র‌্যাঙ্কিং আরও ওপরে থাকলে এটা হতো না। এটা খুবই দুঃখজনক। এটা উচিত হয়নি।