‘বঙ্গবন্ধু: বাংলাদেশের প্রতীক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় আগামীকাল শনিবার শুরু হচ্ছে শিল্পী শাহ্জাহান আহমেদের ‘বঙ্গবন্ধু: বাংলাদেশের প্রতীক’ শীর্ষক ১৩ দিনের একক চিত্রকলা প্রদর্শনী। বিকেল চারটায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী।গতকাল বৃহস্পতিবার একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক, সচিব মুশফিক আহমদ, চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।