‘বন্ধ হোক সহিংসতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর) একটি আন্তর্জাতিক আন্দোলন। গতকাল হে উৎসবের শেষ দিনের শুরুতে সকালে ছিল ‘ওবিআর’-এর ঘণ্টাব্যাপী বিশেষ আয়োজন। ‘বন্ধ হোক সহিংসতা’ স্লোগান নিয়ে দেশের নারী অধিকারকর্মীরা গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে ‘ওবিআর’-এর কার্যক্রম শুরু করেছিলেন। ওবিআরের অধিবেশনে নারী ইস্যু-সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলা সাহিত্য পাঠ করা হয়। এর একাংশ পাঠ করেন উপমহাদেশের খ্যাতনামা অভিনেত্রী নন্দিতা দাশ। প্রদর্শিত হয় বিখ্যাত নারীবাদী নাট্যকার ইভ এন্সলার রচনা অবলম্বনে বিভিন্ন পারফরম্যান্স। তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতা বন্ধে ওবিআরের বিভিন্ন কার্যক্রম।