আরও একজন কোচ ছাঁটাই করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত মৌসুমে ঘরোয়া ফুটবলে নতুনভাবে শুরুর পর সার্বিয়ান কার্লেভিচ, তারপর পাকির আলী, সর্বশেষ গতকাল সাইফুল বারী (টিটু)। হঠাৎই বরখাস্ত হয়ে বিস্মিত এই কোচ আপনাকে বরখাস্ত করেছে শেখ জামাল। বিষয়টা কীভাবে নিচ্ছেন?সাইফুল বারী (টিটু): বরখাস্ত করলে আমাকে তো চিঠি দেওয়ার কথা, কোনো চিঠি আমি পাইনি। তাহলে কীভাবে বুঝব আমি বরখাস্ত! কী বলেন, আপনাকে চিঠি দেয়নি! কিন্তু দলের সঙ্গে নতুন কোচ আবু ইউসুফ আজই (কাল) যোগ দিয়েছেন, দলকে অনুশীলনও করিয়েছেন।সাইফুল: লোকমুখে শুনেছি। কী আর করা। ক্লাব চাইলে কোচ বিদায় দিতেই পারে। এখানে আমার বলার কিছু নেই। তবে এটুকুই বলার, বরখাস্ত হওয়ার খবরে আমি বিস্মিত। কেন বিস্মিত?সাইফুল: বিস্মিত এই কারণে, আপনি ঘটনাটা দেখুন, কাল (পরশু) দুপুর ১২টায় দলের ম্যানেজার আমাকে ফোন করে বললেন, ৩টায় মিটিং আছে। কাদের ভাই (ক্লাব সভাপতি মনজুর কাদের) ডেকেছেন। আমি বললাম, আমার ছেলে অসুস্থ। স্ত্রী বাইরে। বাসায় সমস্যা আছে, বেরোতে পারছি না। আমি পরদিন মানে গতকাল যেতে চেয়েছিলাম। তারপর কী হলো?সাইফুল: রাতে ক্লাবের একটা শোকজ চিঠি পাই। আমি কেন মিটিংয়ে গেলাম না, সেটার ব্যাখ্যা দিতে হবে। সময় তিন দিন। তার মানে উত্তর দেওয়ার জন্য আমার হাতে সময় ছিল। তার আগেই তো শুনলাম, আমাকে বিদায় দেওয়া হয়েছে। ক্লাব সভাপতি বলেছেন, আপনি তাঁর ডাকা মিটিংয়ে যেতে অস্বীকার করেছেন। এটা কি ঠিক?সাইফুল: না, এটা ঠিক নয়। আমি বারবারই বলেছি, ছেলের অসুস্থতায় আমাকে বাসায় থাকতে হচ্ছে। পরদিন যেতে চেয়েছি। এই অবস্থায় সবকিছুই খুব দ্রুত ঘটে গেল। আমার ছেলের অসুস্থতার ব্যাপারটা ক্লাব সভাপতির কাছে হয়তো সেভাবে পৌঁছায়নি। কখন জানলেন, আপনি আর শেখ জামালের কোচ নন?সাইফুল: আমি সকালে ম্যানেজারকে ফোন করে জানতে চেয়েছি, অনুশীলনে যাব কি না। তিনি বললেন, নতুন কোচ নেওয়া হয়েছে। কাজেই আমার আর যাওয়ার দরকার নেই। আপনি নাকি দায়িত্ব চালিয়ে নিতেই অস্বীকার করেছেন? ক্লাব সভাপতি এবং ম্যানেজার দুজনই এই কথা বলেছেন।সাইফুল: এটাও ঠিক নয়। মিটিংয়ে না যাওয়ার কারণটা আমি আগেই বলেছি। যা-ই হোক, এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না। কোড অব কন্ডাক্ট আছে। অফিসিয়ালি তো ক্লাব আমাকে বরখাস্ত করার বিষয়ে কিছু জানায়নি। লিগের প্রথম ম্যাচে বিজেএমসির কাছে তিন গোল হজম, ফেনী সকারের সঙ্গে ড্রও মানতে পারেননি ক্লাব সভাপতি। এভারটনকে না খেলানো, মিশুকে মাঝমাঠে খেলানো...এসবও তাঁর ক্ষোভের কারণসাইফুল: ফেডারেশন কাপে এভারটনকে বসিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তা ছাড়া তুলনামূলকভাবে অন্য বিদেশিদের সার্ভিস ভালো পাচ্ছিলাম। আর মিশুকে যে ম্যাচে মিডফিল্ড খেলিয়েছি, সে গোল করেছে। দল জিতেছে। এসব পাল্টা অভিযোগ করার দরকার নেই। তাঁরা আমার সার্ভিস না নেওয়ার সিদ্ধান্ত নিতেই পারে। কিন্ত এমন বিদায় ভাবতে পেরেছিলেন?সাইফুল: পারিনি। ক্লাব সভাপতি আমার সঙ্গে কথা বলতে পারতেন। ছেলের অসুস্থতায় আমারও ফোন করা হয়নি তাঁকে। যা-ই হোক, লিগের প্রথম তিন ম্যাচে কেন ৫ পয়েন্ট হারালাম, কারণ অবশ্যই আছে। যেকোনো কারণেই হোক লিগের শুরু থেকেই ফল খারাপ হচ্ছে। এটা নিয়ে ক্লাব সভাপতি তো বেশ ক্ষুব্ধ। সাইফুল: এমন ফল হতেই পারে। বিজেএমসি খুব টাফ টিম, তাই হেরেছি। লিগের জন্য আমাদের প্রস্তুতিটাও হয়তো ভালো হয়নি। তবে ভুলে যাবেন না, আমার সময় দুটি ট্রফি জিতেছে শেখ জামাল। নেপালে একটা, অন্যটা ফেডারেশন কাপ। আপনার দুই সহকারী জুয়েল রানা ও আতিকুর রহমানকেও আজ অনুশীলনে দেখা যায়নি। তাঁরাও নাকি বাদ।সাইফুল: দুপুরের মিটিংয়ের খবর তাঁরা পেয়েছেন কয়েক ঘণ্টা পর, রাতে। এরপর কী হয়েছে বুঝলাম না।