‘বসে থাকতে ভালো লাগে না’
বাংলাদেশ লিগের শুরুর দিকে গোলের দেখা পাচ্ছিলেন না। তবে শেষ চার ম্যাচের তিনটিতেই গোল করেছিলেন। অথচ ছন্দে ফেরা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে স্বাধীনতা কাপে বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। একসময়ের দেশসেরা স্ট্রাইকার কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে জানালেন নিজের হতাশার কথা দল জিতল তার পরও আপনাকে হতাশ দেখাচ্ছে? টুর্নামেন্টটা কি উপভোগ করছেন না?জাহিদ হাসান এমিলি: ঠিকই বলেছেন। একজন খেলোয়াড় হিসেবে মোটেও উপভোগ করছি না টুর্নামেন্ট। কেন?এমিলি: কারণ, তিনটা ম্যাচ হয়ে গেল কিন্তু খেলতে পারলাম একটা মাত্র ম্যাচ। তাও আবার প্রথম একাদশে সুযোগ পাচ্ছি না। দ্বিতীয় ম্যাচে একটু ইনজুরি ছিল, তবে আজ (কাল) ফিট ছিলাম। একজন খেলোয়াড় নিজে খেলতে না পারলে সে খেলাটা উপভোগ করতে পারে না। তবে দল জিতছে, একজন খেলোয়াড় হিসেবে ভালো লাগছে। বড় ভাই শাকিল গোল পাচ্ছে। আর আপনি প্রথম একাদশেই নেই। দুই ভাইয়ের এ ব্যাপারে কি কথা হয়?এমিলি: শাকিল ভাই আজও তো গোল পেয়েছে। কথা অবশ্যই হয়। ও আমাকে সব সময় অনুপ্রাণিত করে। আমাকে বোঝায় যাতে ভেঙে না পড়ি। সার্বিয়ান কোচ যাওয়ার পর এলেন পাকির আলী। নতুন কোচের সুদৃষ্টি কি পাচ্ছেন না?এমিলি: সুদৃষ্টি পাব না কেন? কোচের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি। দেখেছেন তো পাকির আলী আসার পর থেকে লিগে সব ম্যাচই খেলেছি। লিগের প্রথম দিকে গোল না পেলেও শেষের দিকে তো ভালোই ছন্দে ছিলেন?এমিলি: হ্যাঁ। কিন্তু হঠাৎ করেই যখন ছন্দে ফিরেছি তখনই বসিয়ে দেওয়া হলো। বসে থাকতে ভালো না। এভাবে কি একজন এমিলি হারিয়ে যাবে?এমিলি: হারিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমি এসেছিই খেলার জন্য। আর আমি খেলছিও। এমন তো না যে এক ম্যাচ খারাপ খেললাম পরের ম্যাচে কোচ ড্রপ করে দিল। আপনি দেখেন বিশ্বের অনেক ভালো খেলোয়াড়ের বেলায়ও এমনটি হচ্ছে। চেলসির ফার্নান্দো তোরেসও গোল পায় না। তাই বলে কি ওকে কোচ বসিয়ে রাখে? বসে থাকতে থাকতে মনোবল হারিয়ে যাবে না তো?এমিলি: মনোবল ধরে রাখার চেষ্টা করছি। একটু তো মানসিক অস্বস্তি হচ্ছেই। তবে সাময়িক। এটা ঝেড়ে ফেলে মনকে বোঝাই সামনে আরও খেলা আছে। নিজেকে প্রমাণের সুযোগ অবশ্যই পাব। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কি কথা হয় এসব ব্যাপারে?এমিলি: না। তবে শুধু আমি একাই নই আমাদের দলের অনেকেই ভালো খেলেও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা জানি না। এটা হয়তো ম্যানেজমেন্টের কোনো ব্যাপার হতে পারে। তবে একটা ব্যাপার—ওনারা আমাকে টাকা দিয়ে নিয়েছে। ওনারা যদি চায় আমাকে খেলাবেন, না চাইলে খেলাবেন না। এটা সম্পূর্ণই ওনাদের ব্যাপার। আমার করার কিছুই নেই। আগের কোচ কার্লেভিচের সঙ্গে পাকির আলীর তুলনা করতে বললে কী বলবেন?এমিলি: আসলে একেক কোচের একেক রকমের স্ট্র্যাটেজি। এক কোচের সঙ্গে আরেক কোচের তুলনা করব না। দুজনই ভালো। সবার সঙ্গেই মানিয়ে নিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না।