‘বাঁকখালী’র পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাঁরা হলেন স্থানীয় ‘দৈনিক বাঁকখালী’র মালিক জি এম রহিম উল্লা, প্রধান সম্পাদক জাবের আহম্মদ চৌধুরি, সম্পাদক ছিদ্দিক আহম্মদ, বার্তা সম্পাদক মোস্তফা সারোয়ার ও টেকনাফ প্রতিনিধি সাইফুল ইসলাম সাঈদী। সরকারের পক্ষ থেকে আজ রোববার একটি প্রজ্ঞাপনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও সদর থানা এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ তথা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তাঁদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।