‘বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাজশাহীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সম্মেলনকক্ষে কালচার অ্যান্ড হেরিটেজ অব বাংলাদেশ (বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য) গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউআইটিএসের কো-অর্ডিনেটর আরমান আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, জনশক্তি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান ও ইউআইটিএসের একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ সোলায়মান যৌথভাবে এ গ্রন্থটি রচনা করেন। অনুষ্ঠানে গ্রন্থটির রচয়িতারা ছাড়াও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক সুপদ কুমার ঘোষ, অধ্যাপক ইয়ারজং আলী ইমাম, অধ্যাপক রাশেদ কবির, বরেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অনিল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।