‘বাইরে গেলে ভালো হতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে দেশের বাইরে শ্যুটার শারমিন আক্তার রত্না, তিরন্দাজ ইমদাদুল ও জিমন্যাস্ট সাইক সিজার। সাঁতারু মাহফিজার রহমান (সাগর) দেশেই কোনো রকম অনুশীলন করছেন। কাল সেসব নিয়েই নিজের আক্ষেপের কথা বললেন নৌবাহিনীর এই সাঁতারু আগামী মাসেই শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক। এটার প্রস্তুতি কেমন চলছে?মাহফিজার রহমান: ভালোই চলছে। মোস্তফা স্যারের (ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা) তত্ত্বাবধানে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি।  শ্যুটার রত্না, তিরন্দাজ ইমদাদুল, জিমন্যাস্ট সিজার অলিম্পিকের প্রস্তুতি নিতে দেশের বাইরে। আপনিও কি বিদেশে যেতে চাননি?মাহফিজার: এটাই আমার আক্ষেপ। আমিও যদি যেতে পারতাম বাইরে! বাইরে গেলে অনেক ভালো হতো। অলিম্পিকে আপনার প্রত্যাশা কী?মাহফিজার: আমার আত্মবিশ্বাস আছে, ভালো করব। আমার সেরাটাই দেওয়ার চেষ্টা থাকবে। তবে বাইরে গেলে নিঃসন্দেহে আরও বেশি ভালো করতাম। অলিম্পিক বা ফেডারেশন আপনাকে বিদেশে পাঠাতে চায়নি?মাহফিজার: এখানে তো আমাকে ফেডারেশন অনুশীলন করাচ্ছে। আমি নিজে কাউকে কিছু বলিনি। আমাকে নিয়ে ভাবলে অলিম্পিক বা ফেডারেশন থেকেই কিছু জানাত। অলিম্পিকের মতো বড় আসরে সাঁতরাবেন। এই অল্প কদিনের প্রস্তুতিতে কি সন্তুষ্ট?মাহফিজার: না। অবশ্যই আরেকটু বেশি অনুশীলন করলে ভালো হতো। যেমন রাজীব দা (ভারতের কোচ রাজীব দে) এখানে মাত্র আট দিনের জন্য এসেছিলেন। তিনি এখন যুক্তরাষ্ট্রে। তাঁর আবারও আসার কথা আছে। যদি আসেন তাহলে হয়তো ভালোই হবে।  বয়সভিত্তিক সাঁতার চলায় আপনার অনুশীলনে নিশ্চয়ই সমস্যা হচ্ছে?মাহফিজার: আসলে আমি নিজের মতো অনুশীলন করছি। যেহেতু লেন-টেন পাওয়া যাচ্ছে না তাই পাশেই যে ওয়ার্মআপ পুল আছে সেখানে অনুশীলন করছি। এটাকে ঠিক সমস্যা বলব না। ওদেরও সুযোগ করে দেওয়া আমার কর্তব্য। কারণ, এমনিতেই আমাদের খেলোয়াড় নেই।  আপনি তো ফিনা থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন? মাহফিজার: গত বছরের জুলাইয়ে সাংহাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১২৩ জনের মধ্যে আমার স্থান ছিল ৬৩তম। ফিনা থেকে ৭৫ জনকে ওয়াইল্ড কার্ড দিয়েছে ইউনিভার্সাল প্লেসে। সেভাবেই আমি পেয়েছি। তিনবারের অলিম্পিয়ান ডলি আক্তার বা সাফে সোনাজয়ী রুবেল রানা বা রনিদের কাছ থেকে কোনো পরামর্শ পান?মাহফিজার: এটা তো সব সময়ই পাই। তবে সবচেয়ে বড় হলো ট্রেনিং। এর কোনো বিকল্প নেই। ওনাদের সঙ্গে আবহাওয়া নিয়ে কথা হয়। কারণ, আমাদের দেশের আবহাওয়া অনেক গরম। অল্প প্র্যাকটিস করে দেখা যায়, বেশি ইনজুরি হয়। আমি ২০০৯ সালে চীনে গিয়ে প্রচুর প্র্যাকটিস করতাম। সেখানে ইনজুরির সমস্যা ছিল না। এবার যে কী হবে! লন্ডনে তো শীত। ওখানে একটু আগেভাগে যাওয়া উচিত নয়?মাহফিজার: আমি তো জানি না ওখানকার আবহাওয়ার কী অবস্থা। আমি যদি একটু আগে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতাম, তাহলে ভালো হতো।  এসএ গেমসে পার্ক তে গুনকে কোচ পেয়েছিলেন। তাঁর অভাব অনুভব করেন নিশ্চয়ই?মাহফিজার: অবশ্যই। পার্ক নিঃসন্দেহে অনেক উন্নতমানের কোচ। সে সময় যে আপডেট প্র্যাকটিস ছিল সেটাই করিয়েছেন তিনি। ভারত এসব করেই অনেক এগিয়ে গেছে। ভারতের যেসব সাঁতারু এসএ গেমসে এসেছিলেন, তাঁদের অনেকেই যুক্তরাষ্ট্রে সুইমিং ইউনিভার্সিটিতে পড়ছেন। তাঁরা যুক্তরাষ্ট্রের মূল দলের সঙ্গে প্র্যাকটিস করেন। তাঁরা এখন অলিম্পিকে কোয়ালিফাই করেন।