‘বাটি চালানেও ১৮ দলের সব দলের লোক পাওয়া যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সম্ভাব্য সরকার পতনের আন্দোলনের হুমকি সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাটি চালান দিলেও ১৮ দলের সব দলের লোক পাওয়া যাবে না। তারা দুটো মামলাতেই কুপোকাত হয়ে গেছে। সুতরাং, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।’ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বিএনপি সরকার পতনের আন্দোলনে যাবে—বর্তমান সরকারের প্রতি বিরোধী দলের এমন হুমকি সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘এ ধরনের বড় বড় কথা আমরা অনেক শুনেছি। এ সমস্ত কথা আমরা আমলে নিই না।’বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, ‘বাঁকা পথ পরিহার করে সোজা পথে আসুন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদে আসুন। কোনো ফল থাকলে দিতে পারেন। আমরা আলোচনার জন্য রাজি।’তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি বিএনপির মূল বিষয় নয় বলেও দাবি করেন আইন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারসহ বিভিন্ন বিচার বানচাল করা এবং কোনো তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোই তাদের (বিএনপি) মূল লক্ষ্য।’