‘বাবা একটা টিকিট চেয়েছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমে ঘরোয়া ফুটবলে চারটি শিরোপার দুটি জয়ের পর অনেকটাই নির্ভার তিনি। মেসিকে দেখার অপেক্ষায় আছেন প্রাণতোষ দাস। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানাচ্ছেন আবাহনী অধিনায়কমেসি তো আসছেন। এখন নিশ্চয়ই খেলা দেখার পরিকল্পনা করছেন?প্রাণতোষ দাস: ওরে বাবা, কত বড় প্লেয়ার। চোখের সামনে দেখার সুযোগ। এটা কি হাতছাড়া করা যায়? টিকিট কি কিনেছেন?প্রাণতোষ: দুটো টিকিটের জন্য দাদার কাছে (আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু) টাকা দিয়েছি। দাদা একটা ব্যবস্থা করে দেবেন। কাজেই টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না। তা ছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ফেডারেশন বোধ হয় একটা ব্যবস্থা করবে। ফেডারেশন কি সে রকম কিছু বলেছে?প্রাণতোষ: বাদলদা (জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান) বলেছেন, ‘তোমরা তো জাতীয় দলের খেলোয়াড়। তোমাদের জন্য একটা ব্যবস্থা আমরা করে দেব।’ মেসির খেলা দেখবেন, এটা ভাবলে কেমন লাগে?প্রাণতোষ: একটা বিরাট স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মনে হয়। মেসি মানে তো স্বপ্ন। অথবা তার চেয়েও বেশি। আমি তো দুনিয়ার আর কোনো খেলোয়াড়ের সঙ্গে মেসির তুলনা করতে চাই না। সে অদ্বিতীয়। মেসির কোন জিনিসটা বেশি খেয়াল করবেন ঢাকায় এলে?প্রাণতোষ: সবকিছু। আসলে সে এক জাদুকরি প্লেয়ার। কোনটা রেখে কোনটার কথা বলব। আমি ম্যারাডোনার ফ্যান ছিলাম। তখন আসলে ম্যারাডোনাকে দেখতে দেখতেই ভালো লেগে যায়। ম্যারাডোনা নামেই সাপোর্ট করতাম। এখন মেসির খেলা মানে অবাক করা ব্যাপার। তার বল নিয়ন্ত্রণ এবং ড্রিবলিং বেশি খেয়াল করব। শুধুই কি মেসি, আর্জেন্টিনা দল দেখাও তো স্বপ্নের ব্যাপার...প্রাণতোষ: তা তো অবশ্যই। ঢাকায় আর্জেন্টিনার মতো দলের খেলা আমরা মাঠে বসে দেখব, এটা সারা জীবনের একটা প্রাপ্তি। এই সুযোগ জীবনে আর কখনো হবে কি না, কে জানে। আমাদের ফুটবলের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এটা তো প্রদর্শনী ম্যাচ। সেভাবে কি আর ওরা খেলবে?প্রাণতোষ: এটা ঠিক, ম্যাচটা প্রদর্শনী। মেসিকেও সেভাবে দেখা যাবে কি না, জানি না। তবে কোপায় শেষ দুটি ম্যাচে যে মেসিকে দেখেছি, তার অর্ধেক খেললেও তো মেসির ঝলকে মন ভরার কথা। যত যা-ই হোক, ম্যাচটা আর্জেন্টিনা-নাইজেরিয়া, দুই দেশের একটা মর্যাদার ব্যাপার আছে। কেউ কাউকে ছাড়বে না। আপনি তাহলে ভালো একটা ম্যাচেরই আশা করছেন?প্রাণতোষ: হ্যাঁ, ভালো ম্যাচ হবে আশা করছি। ম্যাচ কেমন হবে, সেটা তো পরের ব্যাপার, এদিকে তো লোকজন অস্থির বানিয়ে ফেলছে। বাগেরহাটের আমার গ্রামের বাড়ির বন্ধুরা টিকিট চায়। কিন্তু আমি টিকিট দেব কোত্থেকে। তা ছাড়া অন্য বন্ধুরাও টিকিট চাইছে। ৬ সেপ্টেম্বর ম্যাচটা হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলবে মনে হচ্ছে। আপনার পরিবারের আর কেউ দেখবে না?প্রাণতোষ: আমার বাবা একটা টিকিট চেয়েছেন। আমাকে ফোনে বলেছেন, ‘আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করিস।’