‘বিদায় মি. ফিফটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করেই সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। বুকের ভেতর চাপা কষ্ট আর প্রচণ্ড এক অভিমান থেকেই দিন পনের আগে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। ওয়ানডে থেকে অনেক আগেই ২০০৭ সালে অবসর নিয়েছিলেন। হয়তো ইচ্ছা ছিল টেস্ট ক্রিকেটে আরও অনেক দিন নিয়মিত খেলবেন। কিন্তু বোর্ড ও নির্বাচকদের চোখে যে অপাঙেক্তয়ই রয়ে গেলেন! অতীত পারফরম্যান্সও ধোপে টিকল না। তিনি বুঝে যান, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে আর ২২ গজি উইকেটে ফেরা হবে না। প্রিয় পুল শটে হবে না আর বাউন্ডারি মারা। তাই তো এই অভিমানী সিদ্ধান্ত—ক্রিকেটকে বিদায় বলে ফেলা!যাঁর কথা বলছি, তিনি হাবিবুল বাশার; বাংলাদেশ ক্রিকেটের মি. ফিফটি। ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ফিফটি। সেঞ্চুরি ৩টি, হাফ সেঞ্চুরি ৫০টি। এবার বুঝুন, কেন তাঁকে ডাকা হতো মি. ফিফটি। কিছু ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে তাঁর ক্যারিয়ার গড়টা ৩০.৮৭ থাকে না। সে যা-ই হোক, তিনিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জনই এসেছে তাঁর অধিনায়কত্বে। তার পরও এক রকম নীরবে-নিভৃতেই ক্রিকেট থেকে অবসরে চলে যেতে হলো তাঁকে।অবশ্য অনেক বড় বড় ক্রিকেটারকেও এমন ভাগ্য বরণ করতে হয়েছে। তবে হাবিবুল বাশারের জন্য একটা কিছু করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ১২ মার্চ থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। এই সিরিজের কোনো একটি টেস্টে তাঁকে খেলানো সম্ভব না হলে, নিদেন পক্ষে মাঠে ডেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে—ক্রিকেট বোর্ডের কাছে এটাই আশা।আল আমীন শিকদার, দৌলতপুর, খুলনাচিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।