‘বিনা দোষে শাস্তি পেয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে দেখা গেল গ্যালারিতে বসে খেলা দেখতে! গত ২৯ মে ফেনীতে গিয়ে রেফারিকে বোতল ছুড়ে মারায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রধান কোচ মাহমুদুল হককে (লিটন)। শাস্তিটা কিছুতেই মানতে পারছেন না ৪৪ বছর বয়সী এই কোচ গ্যালারিতে বসে খেলা দেখার নতুন অভিজ্ঞতা হলো...মাহমুদুল হক: হ্যাঁ, নতুন অভিজ্ঞতাই বলতে পারেন। কিন্তু গ্যালারিতে বসে থাকতে মোটেও ভালো লাগে না। ডিসিপ্লিনারি কমিটি আমাকে অহেতুক এক ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। সত্যি বলতে কি, আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছে ফেডারেশন। ফেনী সকারের সঙ্গে গত ম্যাচে আসলে কী হয়েছিল?মাহমুদুল: ওই ম্যাচে আমাদের একটা জেনুইন পেনাল্টি দেননি রেফারি, ফাউলও দেননি। তখন আমার পেছন থেকে কে বা কারা যেন রেফারিকে বোতল ছুড়ে মেরেছিল। আপনি কি জানেন না বোতল কে মেরেছে?মাহমুদুল: না। আমি তো দেখিইনি! কিন্তু পুলিশ এসে আমাকেই ধরল। বলে, আমিই নাকি বোতল ছুড়েছি। পাবলিকও আমার ওপরই চটল। আমি পানির বোতল মেরেছি—এমন একটা গুজব ছড়িয়ে দেয়। এরপর পুলিশ এসে বলে, আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি এসে এখানে বসুন। আপনি কি পুলিশের কথা শুনে বসে রইলেন?মাহমুদুল: না, আমি বললাম, আমি তো কোচ। আমার লাইনের ধারে এসে কথা বলার অধিকার আছে। আমি কেন কথা বলব না? আপনি আপনার ডিউটি পালন করেন। আমাদের নিরাপত্তা দেখেন। খেলোয়াড়ি জীবনে কি কখনো এমন শাস্তি পেয়েছেন?মাহমুদুল: ১৯৮৮ সালে, আমি তখন ব্রাদার্সে খেলি। ম্যাচে গণ্ডগোল হলে পাবলিক মোহামেডানের জাল ছিঁড়ে ফেলে। কিন্তু দোষ হয় আমার। সেবারও আমি সাসপেন্ড হয়েছিলাম। এই ম্যাচে জিতলে তো আপনারা শিরোপার অনেক কাছে চলে যেতেন?মাহমুদুল: হ্যাঁ। কিন্তু রেফারি তো আমাদের জিততে দিল না। দেখলেন তো কীভাবে পেনাল্টির বাঁশি বাজিয়েও তা বাতিল করে দিল। এভাবে কোনো ফুটবল ম্যাচ চলতে পারে না। রেফারিং নিয়ে তাহলে বেশ অসন্তুষ্টই আপনারা?মাহমুদুল: না। সব রেফারি খারাপ না। অনেকে ভালোই বাঁশি বাজান। কিন্তু কোনো কারণে হয়তো ভয়ে থাকেন। যে কারণে ঠিকমতো খেলা চালাতে পারেন না। কিন্তু গুঞ্জন ছড়িয়ে পড়েছে আজকের (গতকালের) ম্যাচটা পাতানো। কী বলবেন?মাহমুদুল: না। এ অভিযোগ মোটেই ঠিক নয়। আমরা কখনোই পাতানো ম্যাচ খেলি না। কারও সঙ্গে কোনো সমঝোতাও করার প্রশ্নই ওঠে না। শেষ দিকে এসে কেমন জমজমাট দেখছেন লিগ?মাহমুদুল: লিগ জমিয়ে তুলেছে আসলে চার দলই। এখনই তাই কিছু বলা যাচ্ছে না। শেখ জামাল, মুক্তিযোদ্ধা, আবাহনীর ভালো সুযোগ আছে এখনো। আপনারা কি আশা ছেড়েই দিয়েছেন?মাহমুদুল: এখনো কাগজে-কলমে আমরা টিকে আছি। তবে রানার্সআপ হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আমরা।