‘বিন্দ্রার মতো হতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট-ফুটবলের পাশাপাশি শ্যুটিংও টানছে আজকের কিশোরদের। পঞ্চগড়ের ১১ বছর বয়সী কিশোর মির্জা মিকাইল আবরার তারই প্রমাণ। দুই বছর আগেই সে ঢাকায় আন্তক্লাব শ্যুটিংয়ে খেলে গেছে। এসেছে পরশু গুলশান শ্যুটিং রেঞ্জে শুরু হওয়া ১৮তম আন্তক্লাব শ্যুটিংয়েও। পঞ্চগড়ের বিখ্যাত মির্জা পরিবারের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এই কিশোর সবার আগ্রহের কেন্দ্রে তুমি নাকি ২০১০ সালে আন্তক্লাব শ্যুটিংয়ে খেলে গেছ। খুবই অবাক করা ব্যাপার...মির্জা মিকাইল আবরার: আমি তখন আরও পিচ্ছি ছিলাম। এখানে রেঞ্জে যখন প্রতিযোগিতা শুরু হবে, জাজ আমাকে দেখে বললেন, ‘এই ছেলে, তুমি এখানে কী করছ!’ আমি বললাম, আমি খেলতে এসেছি। পরে তিনি অবাক। আমাকে বলেছেন, ‘আসো, আসো, খেলো।’ এবারও নাকি একই অবস্থা হয়েছে। মানে, তুমি যে প্রতিযোগী, অনেকে বুঝতে পারেনি শুনলাম।আবরার: হ্যাঁ (হাসি), আজ (পরশু) তো ফেডারেশনের এক কর্মকর্তা আমাকে দেখে জিজ্ঞেস করেছেন, ‘তুমি কি বেড়াতে এসেছ?’ আমি খেলতে এসেছি বলার পর তিনি অবাক। আমাকে বললেন, ‘এত ছোট বয়সে কী খেলবে তুমি!’ তোমার বাবা এবং তোমার একমাত্র বোনও এখানে এসেছে শ্যুটিং করতে। তার মানে তো তোমরা একটা শ্যুটিং পরিবার!আবরার: আব্বু তো অনেক আগে থেকেই শ্যুটিং করেন (পাশেই দাঁড়ানো বাবা মির্জা আলিউর রেজা ১৯৮১ সাল থেকে শ্যুটিং করেন)। তিনিই আমাকে শেখান। আমার কোচও আছেন। তাঁর নাম নবিউল ইসলাম। তুমি বাবাকে দেখে শ্যুটিং করছ, নাকি শ্যুটিং তোমার এমনিতেই ভালো লাগে?আবরার: না, শ্যুটিং আমার এমনিতেই খুব ভালো লাগে। ক্রিকেট, টেনিসও ভালো লাগে। তবে শ্যুটিংই আমার বেশি পছন্দ। তোমার বাবা বললেন, তুমি সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজের নাতি। তোমাদের পরিবারে শ্যুটিং আর কেউ করে?আবরার: হ্যাঁ, উনি আমার দাদা। তবে আমি ওনাকে দেখিনি। আমার জন্মের আগেই মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চাচা। আব্বুর চাচাতো ভাই। শুধু আমাদের পরিবারের আমরা তিনজন শ্যুটিং করি। আর কেউ না। তুমি এখানে প্রতিযোগিতায় কত স্কোর করেছ?আবরার: আমি ১০ মিটার এয়ার রাইফেলে মারি। আগের বার এসে ৩০০-তে ১২০-২৫ স্কোর করেছিলাম। এবার ৩০০-তে করেছি ১৪৮। আগের বার আসিফ ভাই (আসিফ হোসেন খান) আমাকে খুব উৎসাহ দিয়ে বলেছেন, আমার বয়সে ওনার নাকি এত ভালো স্কোর ছিল না। শ্যুটিং করছ ভালো। তা কার মতো হতে চাও?আবরার: আসিফ ভাইয়ের মতো হওয়ার ইচ্ছা। না, না, অভিনব বিন্দ্রার মতো হতে চাই। বিন্দ্রাকে কখনো দেখেছ?আবরার: টিভিতে দেখেছি। ওনার সঙ্গে সাক্ষাৎ করার খুব শখ আমার। কিন্তু কীভাবে দেখা করতে পারব, জানি না। এখন ইন্টারনেটে সার্চ দিয়ে শ্যুটিং নিয়ে যেটাই দেখতে পাই, দেখি। শ্যুটিং করতে গেলে তো কাঁধের ওপর রাইফেল ধরে রাখতে হয় অনেকটা সময়। তোমার কষ্ট লাগে না?আবরার: আগে একটু লাগত। এখন আর লাগে না। তবে আমার শ্যুটিংয়ের ড্রেস নিয়ে একটু ঝামেলা হচ্ছে। একটা পরে খেলার পর সেটা আর বেশি দিন পরতে পারি না। কারণ, আমি এখন দিন দিনই লম্বা হচ্ছি (হাসি)। তোমাদের পঞ্চগড়ে শ্যুটিং করার সুযোগ-সুবিধা কেমন?আবরার: পঞ্চগড়ে রাইফেল ক্লাব আছে। আমি তিন বছর ধরে এটার নিয়মিত শ্যুটার। আমাদের রেঞ্জ নেই। আমরা খোলা জায়গায় প্র্যাকটিস করি। গুলি, টার্গেট পেপার সমস্যা। পঞ্চগড় রাইফেল ক্লাব এই সমস্যাগুলোর সমাধান করে দিলে ভালো হয়।