‘বিপন্ন সময় ও শান্তির অনুষঙ্গ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মোহাম্মদ ইকবাল নব্বইয়ের দশকেই নিজস্ব সৃজনী উৎকর্ষ, কৌশল ও বিষয়ের গুণে এ দেশের শিল্পানুরাগী মহলে একজন সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হন। নিজেকে উত্তরণে তিনি নব নিরীক্ষায় মেতে ওঠেন। বিষয় হিসেবে বেছে নেন উন্মূল, অধ্যাত্মভাবনায় আলোড়িত সমাজবিচ্ছিন্ন সন্ন্যাসী মানুষজনকে। গতকাল বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে তাঁর একক প্রদর্শনী। শিরোনাম ‘বিপন্ন সময় ও শান্তির অনুষঙ্গ’।শুক্রবার সন্ধ্যায় ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ ও শিল্পসমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ও শিল্পী রফিকুন নবী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ২৫টি। এ সময় তাঁর ভাবনা ও জিজ্ঞাসার বৃত্তে সামপ্রতিককালের সভ্যতার সংকট, যুদ্ধ ও সন্ত্রাস তাঁর পরিবেশকে আলোড়িত করে। এ বৃহত্তর পরিপ্রেক্ষিতকে বিষয় করে তিনি ছবি এঁকেছেন। প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।