বিপিএল শুরু ১০ ফেব্রুয়ারি, এর আগে টালমাটাল ঘরোয়া ক্রিকেট। জাতীয় লিগ স্থগিত রেখে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও শুরু হয়েছে জটিলতা। এসব নিয়েই কথা হলো বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের (লিপু) সঙ্গে ঘরোয়া ক্রিকেট নিয়ে এবার অনেক বিতর্ক-বিশৃঙ্খলা...এটা কেন?গাজী আশরাফ হোসেন: আসলে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্যালেন্ডারটা এগিয়ে নিতে পারছি না। মাঠ নিয়ে কিছুটা সংকট, ছিল বৈরী আবহাওয়া। জাতীয় লিগ স্থগিত রাখতে হলো। অনূর্ধ্ব-১৯ এর খেলা পড়ল। তার ওপর সূর্যতরুণ আর কলাবাগান ম্যাচ নিয়ে নানা ঘটনা। সব মিলিয়েই এ অবস্থা। হঠাৎই পরশু রাতে প্রিমিয়ার লিগ বন্ধ করা হলো। বিপিএলের জন্যই নাকি স্থগিত এই লিগ!গাজী আশরাফ: এটা সম্পূর্ণ ভুল। বিপিএলের দাপটে ঢাকা লিগ বন্ধ হয়নি। সিসিডিএমের সঙ্গে বিপিএল কমিটির বোঝাপড়া হয়েছিল, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা লিগ চলবে। সে অনুযায়ী ৬ তারিখের পর বিপিএলের দলগুলো তাদের খেলোয়াড় পাবে। এখানে বাড়তি কোনো চাপ প্রয়োগের অবকাশ ছিল না। আমরা লিখিত বা মৌখিকভাবে সিসিডিএমকে খেলা বন্ধ করার কোনো নির্দেশনা দিইনি। একটা নাটক কিন্তু চলছে। সূর্যতরুণের ওভাবে অবনমিত হওয়া, পরদিন খেলা বন্ধ...গাজী আশরাফ: বিষয়টা সমাধানের চেষ্টা চলছে। বিসিবির সভাপতি দুবাইয়ে। উনি ৪ তারিখ (আগামীকাল) বোর্ডের জরুরি সভা ডেকেছেন। পাশাপাশি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন। আমাদের আসলে খেলার স্পিরিটটা সমুন্নত রাখতে হবে। মান-অভিমান না করে একটা গ্রহণযোগ্য সমাধান চাই। চাই না বিষয়টা আদালতে যাক। এতে কিছু ক্লাবের আর্থিক ক্ষতির বিষয়টা অবশ্যই বিবেচ্য। ক্লাবগুলো সংবাদ সম্মেলন করে হুমকি দিয়েছে, তারা খেলোয়াড় ছাড়বে না বিপিএলের জন্য। এটা তো আরেক জটিলতা।গাজী আশরাফ: এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়সূচি আগেই দেওয়া ছিল। ক্লাবের খেলোয়াড়েরা কোথায় খেলতে পারবে, সেটি বলা আছে। আমার মনে হয়, ক্লাব ঠিক কাজ করছে না। অনেকেই বলছেন, বিপিএলের কারণে বাকি সব ঘরোয়া আয়োজনই এলোমেলো। এ ব্যাপারে আপনি কী বলবেন?গাজী আশরাফ: আগেই বলেছি, টেস্ট-ওয়ানডের মতোই টি-টোয়েন্টি একটা নির্ধারিত টুর্নামেন্ট। এখানে শুধু বিপিএল শব্দটা যোগ হয়েছে। দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হচ্ছে আমাদের। কাজেই এই টুর্নামেন্ট অত্যাবশ্যকীয়। ক্যালেন্ডারের ১৮০ দিনের মধ্যে মাত্র তো ২০ দিন। বিপিএল শব্দটা যোগ হওয়ায় অনেকে হয়তো বুঝতে পারছে না। আপনি মাঠ সমস্যার কথা বলছিলেন। একটু ব্যাখ্যা করবেন?গাজী আশরাফ: জাতীয় লিগের সময় মিরপুর, ফতুল্লা স্টেডিয়াম ব্যবহার করা যায়নি। বরিশাল মাঠ তৈরি নয়। খুলনা স্টেডিয়াম প্রস্তুত হওয়ার কথা ছিল গত বিশ্বকাপের সময়। কিন্তু হয়নি। এসব কারণে ধারাবাহিকভাবে সমস্যাটা তৈরি হয়েছে। তাই বলছি, যতক্ষণ পর্যন্ত না আমরা স্বয়ংসম্পূর্ণ হব, ততক্ষণ সমস্যা থাকবে। আবাহনীর প্রভাবের কথা শোনা যাচ্ছে। ওদের বিদেশি খেলোয়াড় নেই বলেই নাকি ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়?গাজী আশরাফ: আমি আবাহনীর মুখপাত্র নই। তবে এটা ঠিক, আবাহনীর চিঠি এসেছে একাধিকবার। তাদের খেলোয়াড় অসুস্থ, নিরাপত্তা...ইত্যাদির ব্যাপারে দলটি উদ্বেগ জানিয়েছে। আবাহনীর কারণে লিগ স্থগিত, এটা ঠিক নয়। আপনি তো টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। সবকিছুর দায়িত্ব আপনার ওপর বর্তায় না?গাজী আশরাফ: সিসিডিএম ঢাকা লিগ বন্ধ করেছে। এখানে বিপিএলের কোনো দায় নেই। শুধু একটা অভিযোগ মানতে পারি, ৮০ দিনের জাতীয় লিগে নিম্নচাপের কারণে কয়েক দিন খেলা বন্ধ রাখতে হয়েছিল। ড্রেনেজ সিস্টেম ভালো হলে সমস্যাটা হতো না। এই অবস্থায় শুধু জাতীয় লিগের একটা খেলা মিস করেছি আমরা। বাকিগুলোর দায় আমরা নেব না। ক্যালেন্ডার করা হয় না ঠিকভাবে। হলেও প্রতিবছরই ঝামেলা লাগে। এভাবে আর কত?গাজী আশরাফ: অবশ্যই এর শেষ হওয়া দরকার। সামনে নতুন ক্যালেন্ডার করতে হবে। এ বছর ব্যর্থতার কারণ বের করে পরিকল্পনা সাজাতে হবে।