‘বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবে খেললে হয়তো তারকাখ্যাতি পেয়ে যেতেন এত দিন। স্কোরিং ক্ষমতাও চমৎকার। মাঠে দারুণ ধারাবাহিক। তিন মৌসুম ধরে রহমতগঞ্জের হয়ে খেলা উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসিরাই বলতে গেলে ঘরের ছেলেই হয়ে গেছেন রহমতগঞ্জের। কাল মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের অন্যতম এই নায়ক কথা বললেন বাংলাদেশের ফুটবল ও অন্যান্য প্রসঙ্গে মোহামেডানের মতো বড় দলকে হারিয়ে নিশ্চয়ই বেশি খুশি...ইদ্রিস কাসিরাই: দল জিতলে সব সময়ই ভালো লাগে। আর মোহামেডান এই দেশের অন্যতম বড় দল। সেই কারণে একটু বেশিই আনন্দ হচ্ছে। কিন্তু আপনি তো দেখি ব্যথায় কোঁকাচ্ছেন? ইদ্রিস: (হেসে)। হ্যাঁ, একটু ব্যথা পেয়েছি পায়ে।  গুরুতর কিছু?ইদ্রিস: না। ক্লাবে গিয়ে বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে। দ্বিতীয় রাউন্ডে আপনার শেষ মুহূর্তের গোলেই পয়েন্ট হারাল ফেনী সকার।ইদ্রিস: আমি আসলে ওই দিন আগেই গোল পেতাম। তবে ভাগ্য সহায় ছিল না। শেষ মিনিটে গোল পেয়ে ১ পয়েন্ট নিতে পেরেছিলাম বলে খুব ভালো লেগেছিল। মোহামেডানকে হারাতে পারবেন, এটা কি শুরু থেকে ভাবতে পেরেছিলেন?ইদ্রিস: যেহেতু আমি অনেক দিন থেকেই এখানে খেলছি। তাই এ দেশের প্রতিটি দল ও খেলোয়াড় সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আমার। আমি আশাবাদী ছিলাম, আজ ওদের হারাতে পারব। বাংলাদেশে খেলতে কেমন লাগে?ইদ্রিস: প্রথম প্রথম একটু খারাপ লাগত। কিন্তু এখন মানিয়ে নিয়েছি।  কোন জিনিস খারাপ লাগত?ইদ্রিস: এই শহরের যানজট খুবই বিরক্তিকর। কোথাও বের হতে গেলে অনেক সময় হাতে নিয়ে বেরোতে হয়। বিশ্রী ব্যাপার। তবে এখন এসব সয়ে গেছে। বাংলাদেশি খাবারের সঙ্গেও তো তাহলে অভ্যাস হয়ে যাওয়ার কথা।ইদ্রিস: হ্যাঁ। আমি এখানকার পুরান ঢাকার বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। সুযোগ পেলেই অন্য সব বাদ দিয়ে বিরিয়ানি খাই। এর স্বাদই আলাদা। ঢাকার বাইরেও তো মাঝেমধ্যে খ্যাপ খেলতে যান, দর্শকদের কেমন মনে হয়?ইদ্রিস: লিগের ম্যাচ থাকলে খ্যাপ খেলতে যাই না। রাজশাহী, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেটে গেছি অনেকবার। ঢাকার বাইরের দর্শক আমাদের খেলা দেখে বেশি খুশি হয়।  আবাহনী বা মোহামেডানে খেলতে ইচ্ছে করে না?ইদ্রিস: খুব একটা না। আমি রহমতগঞ্জ ক্লাবটিকে অনেক বেশি ভালোবাসি। এই ক্লাবের কর্মকর্তারা খুব ভালো। শুনেছি, বড় ক্লাবগুলো টাকা-পয়সা নিয়ে ঝামেলা করে। এখানে হয়তো একটু কম পাই, তবু এখানেই ভালো আছি। বাংলাদেশ লিগে এবার কারা চ্যাম্পিয়ন হতে পারে?ইদ্রিস: আমার মনে হয়, এবারও আবাহনীই চ্যাম্পিয়ন হবে। দলের অধিনায়কত্ব কেমন উপভোগ করছেন?ইদ্রিস: ফুটবলে অবশ্য অধিনায়কের চেয়ে কোচের ভূমিকা বেশি। এসব নিয়ে খুব বেশি ভাবি না। তবে রহমতগঞ্জের কর্মকর্তারা আমাকে এই দায়িত্ব দেওয়াই খুব খুশি। আমি অধিনায়কত্ব উপভোগ করছি। এর আগে কোথায় খেলেছেন?ইদ্রিস: মালদ্বীপের প্রথম বিভাগ লিগে খেলেছি। ফেলিক্সের সঙ্গে মাঠে তো দারুণ জুটি। মাঠের বাইরেও কি এমন?ইদ্রিস: হ্যাঁ। আমাদের দুজনের বন্ধুত্বটা ভালোই। ইউরোপিয়ান ফুটবল দেখেন?ইদ্রিস: হ্যাঁ। স্প্যানিশ ফুটবল লিগ নিয়মিতই দেখি। আমি রিয়াল মাদ্রিদ আর ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত।