‘বিশ্বকাপ নিয়ে কথা না বলাই ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন, মাঠে ফিরছেন প্রিমিয়ার লিগ দিয়েই। তাঁর এই ফেরা আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায়। আরও একটি ফেরা, নিজের অবস্থা ও বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বললেন মাশরাফি বিন মুর্তজা আরও একবার চোটের বিরুদ্ধে লড়াই করে ফিরছেন, কেমন লাগছে?মাশরাফি বিন মুর্তজা: আসলে এই অনুভূতি তো বলে বোঝানো যায় না। একজন পেশাদার খেলোয়াড়ের জন্য খেলাই সব। মাঠে থাকার মতো অনুভূতি আর কিছুতে নেই। যেহেতু মাঠে নামছেন, বলতেই হবে আপনি ফিট। কিন্তু আসলে কতটা ফিট?মাশরাফি: আগের চেয়ে অনেক ভালো। সপ্তাহ তিনেক ধরেই আমি মোটামুটি বোলিং করছি। পাঁচ-ছয় দিন ধরে ফুল রানআপে বোলিং করছি কোনো সমস্যা ছাড়াই। ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলে তো আর খেলতে নামছি না। খেলার মতো ফিট হয়ে গেছেন, এটা প্রমাণের তাগিদ আছে বলেই কি একটু ঝুঁকি নিচ্ছেন? মাশরাফি: আমি বলব উল্টোটা। ঝুঁকি নিইনি বলেই এই ম্যাচ খেলছি। আরও দু-একটি ম্যাচ খেলার কথা ছিল আমার। ৩১ তারিখের ম্যাচেই মাঠে নামার কথা ছিল। কিন্তু ফিজিও বলল, ওই দিন খেলাটা একটু ‘সিলি ডিসিশান’ হয়ে যাবে। ফিজিওর কথা শুনেই আমি এই কদিন অপেক্ষা করলাম। আর ঝুঁকির কথা যদি বলেন, তাহলে সব ম্যাচই ঝুঁকিপূর্ণ। যেকোনো ম্যাচেই একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে। আর আমি যে একটু বেশি ইনজুরি-প্রবণ, এটা তো সবাই জানে। ওভাবে চিন্তা করলে প্রতিটি ম্যাচই আমার জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, অনেকেই প্রশ্ন তুলতে পারে, সামনে বিশ্বকাপ না থাকলে এই ম্যাচটা খেলতেন কি না...মাশরাফি: এমন নয় যে ফিট না হয়েই আমি মাঠে নামছি। ফিজিও, ডাক্তারসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই আমি খেলতে নামছি। এতই যদি মরিয়া হতাম, তাহলে তো দু-এক ম্যাচ আগেই নেমে যেতে পারতাম। মাঠে ফিরছেন, সম্পূরক একটা প্রশ্নও চলে আসছে। যদিও কাজটা অনেক কঠিন, কিন্তু বিশ্বকাপ খেলার আশাটা কি এখনো আছে? মাশরাফি: আসলে বিশ্বকাপ নিয়ে কথা না বলাই ভালো। ওটা নিয়ে আমি আর ভাবতেই চাই না। আর আমার হাতে তো কিছু নেই। আমার হাতে যেটা আছে, আমি সেই কাজটাই করতে পারি। ম্যাচটা ঠিকঠাকভাবে খেলে প্রমাণ করতে পারি, আমি ফিট। এই তো। একটা ম্যাচ খেলে কী প্রমাণ করা যাবে?মাশরাফি: আরও দু-একটি ম্যাচ পেলে তো ভালোই হতো। কিন্তু আমি ফিজিওর সিদ্ধান্তের বাইরে যেতে চাইনি। তবে একটা ম্যাচ তো অন্তত পাচ্ছি, এটাই কম কী! আমার চাওয়া থাকবে পুরো ম্যাচটা ভালোভাবে শেষ করা। শুধু আপনার কথাই হলো, দলের জন্যও তো আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ।মাশরাফি: সত্যি বলতে, দলের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নশিপ ম্যাচ...জিতলেই শিরোপা ফিরে পাব। হারলেও সুযোগ আছে, কিন্তু সেই ঝুঁকিতে যেতে চাই না। আজও নিশ্চয়ই অধিনায়ক হয়েই ফিরছেন?মাশরাফি: দেখা যাক। কাল (আজ) সকালে মাঠে গেলে হয়তো সিদ্ধান্ত হবে।