‘বিশ্বকাপটা হবে রোনালদোর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলছেন কার্লোস কুইরোজ কোচ হিসেবে তাঁর ২০ বছরের অভিজ্ঞতা। এবারের বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন দুই বছরের জন্য। এক বছর ছিলেন রিয়াল মাদ্রিদে। দুই দফায় পাঁচ বছর ম্যানইউয়ে কাজ করেছেন অ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে। সেই কার্লোস কুইরোজ কোচ হিসেবে যাচ্ছেন প্রথম বিশ্বকাপে, পর্তুগালকে নিয়ে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকার পর্তুগালকে বাছাইপর্ব পেরিয়ে নিয়ে যাওয়া আপনার জন্য কতটা তৃপ্তির ছিল?কার্লোস কুইরোজ: দুর্দান্ত। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজের দেশকে নিয়ে যাওয়া সব সময়ই আমার জন্য ছিল একটা লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমি দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছি: দক্ষিণ আফ্রিকায় দারুণ কিছু অর্জন করা। সেই লক্ষ্যটা কী?কুইরোজ: আমি শুনেছি, কাকা বলেছে, এ বছর শিরোপার জন্য লড়াই করবে পর্তুগাল। আশা করি, তার কথা সত্যি হবে। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে আমরা অনেক দূর যেতে পারব। নিজেদের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করা আমাদের ঠিক হবে না। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আছে বিশ্বকাপের অভিজ্ঞতাও। মাঠেও ভালো করার মতো টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং সৃষ্টিশীল খেলোয়াড় আমাদের আছে। এখনো কোন কোন জায়গায় উন্নতি করার সুযোগ দেখেন?কুইরোজ: আমরা প্রায়ই পরিশ্রমের ফসলটা ঘরে তুলতে পারি না। ভালো খেলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাই না। এই সমস্যা অবশ্য নতুন কিছু নয়। তবে আমরা যদি নিরবছিন্নভাবে সুযোগ কাজ লাগাই, তাহলে আমাদের হারানো খুবই কঠিন হবে। ক্রিস্টিয়ানো রোনালদো আর লিডসন দুজনই অসাধারণ মানের গোল স্কোরার। দক্ষিণ আফ্রিকায় এই দুজন ভালো করবে এই বিশ্বাস আমার আছে। বাছাইপর্বে কিন্তু রোনালদো একটি গোলও করতে পারেননি। এবং প্রায়ই তাঁকে নিয়ে সমালোচনা হয় এই বলে, ক্লাবের হয়ে তিনি যতটা দুর্দান্ত খেলেন, জাতীয় দলের হয়ে সেটি পারেন না।কুইরোজ: রোনালদো জাতীয় দলের হয়ে ২০টিরও বেশি গোল করেছে। তাই ও জাতীয় দলের হয়ে সমান ভালো খেলে না—এই অভিযোগ অর্থহীন। ও ক্লাবের হয়ে বেশি ভালো খেলে, এটা খুবই স্বাভাবিক। কারণ সেখানে সে একই দলের সঙ্গে প্রতিদিন কাজ করে। ফলে ক্লাব সতীর্থদের সঙ্গে ওর বোঝাপড়াটা ভালো হয়। অন্যদিকে জাতীয় দলে খেলোয়াড়েরা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য একত্র হয়। ও আমাদের দলে আছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন ও। সত্যিকারের ম্যাচ জেতানো খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকায় ওর ওপর আমার অনেক আশা। আমি মনে করি, এবারের বিশ্বকাপটা ওরই হবে। সাম্প্রতিক প্রীতি ম্যাচে আপনাদের সমর্থকেরাই তো ‘দুয়ো’ দিয়েছে। এ ধরনের প্রতিক্রিয়ায় আপনি কি হতাশ?কুইরোজ: দর্শকদের একটা ক্ষুদ্র অংশও যদি দুয়ো দেয়, সেটিও দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা পেশাদার। আমরা জানি, কিছু কিছু সমর্থক এমনই হয় যারা সন্তুষ্ট না হলে এভাবেই প্রতিক্রিয়া দেখায়। তারা আমাদের কাছ থেকে যে খেলাটা দেখতে চেয়েছিল সেটি আমরা পারিনি। দর্শক হলে আমিও অসন্তুষ্ট হতাম। আপনি তো একসময় দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণাও আছে আপনার। এটা তো পর্তুগালের জন্য বাড়তি সুবিধা।কুইরোজ: আমিও তা-ই আশা করি। আমি সেখানকার অবকাঠামো, আবহাওয়া আর ফুটবলের ধরন সম্পর্কে জানি। ওই দেশে আমার যে অভিজ্ঞতা আছে, সেটি এমনভাবে কাজে লাগাতে হবে যেন আমরা কোনো অনাকাঙ্ক্ষিত চমকের শিকার না হই। আমি নিজেও জন্মেছি আফ্রিকার মোজাম্বিকে। তাই আর সবার চেয়ে এটি আমার জন্য একটা স্পেশাল টুর্নামেন্ট। আপনাদের গ্রুপটাকে সবাই তো ‘গ্রুপ অব ডেথ’ বলছে, আপনিও কি তা-ই মনে করেন?কুইরোজ: প্রথম রাউন্ডে এটা নিশ্চিতভাবেই সবচেয়ে কঠিন গ্রুপ। পুরো বিশ্বের চোখও আটকে থাকবে এর ওপর। ইতিহাসের কারণেই ডারবানে ব্রাজিলের বিপক্ষে আমাদের ম্যাচটায় অনেকেরই নজর থাকবে। তবে এটা গ্রুপের শেষ ম্যাচ, এর আগেই আমাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার কথা। অন্তত আমরা সেটাই চাই। বিশ্বকাপে আপনার ফেবারিট কারা। কাদের চমকে দেওয়ার ক্ষমতা আছে?কুইরোজ: স্পেন আর ব্রাজিল সম্ভাব্য বিজয়ী। এর পর ইংল্যান্ড, জার্মানি, হল্যান্ড এবং আমরা। আমার মনে হয়, ঘানা অনেককেই চমকে দিতে পারে। ওদের দলে এত সব প্রতিভাবান খেলোয়াড় আছে, সত্যিই বিস্ময়কর। পর্তুগালে ডেকো, লিডসন এবং পেপের মতো অনেকে ব্রাজিলীয় খেলোয়াড় আছে। এ নিয়ে ব্রাজিলের অনেকেই অবজ্ঞার সুরে কথা বলে।কুইরোজ: আমাদের দলের এই খেলোয়াড়েরা তাদের জীবনের জন্য ভিন্ন পথ নিজেরাই বেছে নিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে সম্মানই জানানো উচিত।