‘বিশ্বকাপের তুলনা হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বকাপ দিয়েই শুরু করা যাক। বিশ্বকাপ ঘনিয়ে এলেই কোন স্মৃতিটা আপনার মনে সবচেয়ে দোলা দেয়?পাওলো রসি: আমার কাছে বিশ্বকাপ হচ্ছে একজন পেশাদার খেলোয়াড়ের চূড়ান্ত লক্ষ্য। বিশ্বকাপই আমাকে খ্যাতি, জনপ্রিয়তা আর সাফল্য এনে দিয়েছে। আটত্তরের বিশ্বকাপ দিয়ে আমার শুরু, এই বিশ্বকাপেই দারুণ সাফল্য ছিল। আমার বয়স তখন ২২। ইতালি বিশ্বকাপ জেতেনি, তবে আমার পারফরম্যান্সের ভুয়সী প্রশংসা পেয়েছি। আমার ক্যারিয়ারের উত্তুঙ্গ যাত্রা সেই থেকেই। চার বছর পর আমরা বিশ্বকাপ জিতেছি। আমার কাছে বিশ্বকাপ  আপনি তো ১৯৮৬ বিশ্বকাপেও ছিলেন। রসি: হ্যাঁ, তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি। ছিয়াশিতে আমি দলে ছিলাম, তবে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে পুরো বিশ্বকাপ। আমি যে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছিলাম, এর সবকটিই হয়েছে স্প্যানিশ ভাষাভাষী দেশে। আটাত্তরে আর্জেন্টিনায়, বিরাশিতে স্পেনে এবং ছিয়াশিতে মেক্সিকোয়। এটা আসলেই মজার ব্যাপার।  যে তিনটি বিশ্বকাপে খেলেছেন, ফুটবলে কি কোনো পরিবর্তন চোখে পড়েছিল? কোনো উন্নতি দেখেছেন?রসি: আমার প্রথম ও দ্বিতীয় বিশ্বকাপের মধ্যে অবশ্যই উন্নতির ছায়া ছিল। শুধু খেলার দিক দিয়েই নয়, সাংগঠনিক দিক দিয়েও উন্নতি হয়েছে। অনেক পরিবর্তনই ঘটেছিল। সবকিছু আরও ভালো হয়েছে। আটাত্তরে আমার প্রথম বিশ্বকাপের দিকে ফিরে তাকালে অনেক পরিবর্তন দেখতে পাই। ফুটবল বদলেছে, সম্প্রচারের ধরন বদলেছে। সাংগঠনিক ব্যাপারটা বদলেছে। আমার মনে হয় ফুটবল দারুণ উন্নতি করেছে।  ৭৮-এ ‘সিলভার বুট’ জিতলেন, তখন কি মনে হয়েছিল ক্যারিয়ারের সেরা ফর্মে পৌঁছে গেছেন? নাকি মনে হয়েছিল, সেরাটা আসতে এখনো বাকি।রসি: মনে হয়েছিল সেরাটা তখনো আসেনি। টুর্নামেন্ট শেষে সন্তুষ্টই হয়েছিলাম, তবে পুরোপুরি নয়। প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ কিছু জিততে চায়। আমরা সেবার শূন্য হাতে বাড়ি ফিরেছিলাম। আমরা আসলে আটাত্তরে বিরাশি বিশ্বকাপের সাফল্যের বীজ বপন করেছিলাম।  ফ্রান্সের বিপক্ষে ওই গোলটি নিয়ে বলুন। বলটি যখন পোস্টে লেগে ফিরে এসেছিল, এটা কি আপনার সুযোগসন্ধানী এবং গোলশিকারি সত্তার ভালো উদাহরণ?রসি: সন্দেহাতীতভাবে সেটাই। ’৭৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি আমার আধা সুযোগকে কাজে লাগাকে পারার বড় উদাহরণ ছিল। আমার সবচেয়ে শক্তিশালী দিকই ছিল বল কোথায় যাচ্ছে সেটা আগেই বুঝতে পারার দূরদর্শিতা। শারীরিকভাবে আমি ডিফেন্ডারদের সঙ্গে পেরে উঠতাম না। তাই আমি আমার গতি আর গোলশিকারি মনোভাবকে কাজে লাগাতাম। ৮২ বিশ্বকাপের প্রথম চার ম্যাচে তো গোলই পাননি। আপনার ওপর দল আস্থা রেখেছিল তার পরও?রসি: অবশ্যই। এমনকি আমি গোল না করার পরও। আমি জানতাম তখনও আমার উপর বিশ্বাস ছিল তাদের। একজন খেলোয়াড়ের জন্য এটা খুব জরুরি। কারণ আপনি যদি দেখেন আপনার সতীর্থ এবং কোচ আস্থা হারিয়ে ফেলছে আপনার ওপর থেকে, তাহলে পারফর্ম করা কঠিন।  সংবাদপত্রগুলো আপনাকে ধরেনি? রসি: সংবাদপত্র, আসলে না...সংবাদপত্রের সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই খুব ভালো। কিন্তু আমাকে বলতেই হবে যে, আমি এ নিয়ে কখনো ভাবিইনি। সংবাদপত্রে কি বলা হচ্ছে সেটা পাত্তা না দিয়ে আমি শুধু আমার কাজটাই করে গেছি। আপনি যখন খারাপ খেলবেন, সংবাদমাধ্যমে সমালোচনা হবেই। এ নিয়ে আমি কখনোই শঙ্কিত নই। এটাও সত্য যে, আপনি যখন খামোখাই সমালোচনার মুখে পড়বেন আপনার পক্ষে উদ্দীপ্ত হওয়া এবং ভালো খেলা মুশকিল।  হঠাৎ করেই ব্রাজিলের বিপক্ষে ৩ গোল করে বসলেন। পরিবর্তনটা কীভাবে হয়েছিল মনে করতে পারেন?রসি: প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমন কিছু মুহূর্ত থাকে যা সে কখনোই ভুলতে পারে না। এই মুহূর্তটা সেরকম একটা। প্রথম গোলটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটা আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে।  দ্য হ্যান্ড অব গড, ম্যারাডোনা হয়ত এরকমই বলতেন...রসি: হ্যা, ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছিল। আমার ক্ষেত্রে কেউ হয়ত ওপর থেকে আমাকে দেখছিল। হঠাৎ করে সবকিছু বদলে গেল। প্রথম দিকে কিছুই আমার মতো করে হচ্ছিল না এবং ওই তিন গোলের পর সবকিছুই হতে থাকল ঠিকঠাক মতো। এর পর সবকিছু যেন সহজ হয়ে গেল। এটাই খেলার সৌন্দর্য। একটা গোলই সবকিছু পাল্টে দিতে পারে। আমার ক্ষেত্রে পুরো জীবনটাই বদলে দিয়েছে।  এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড় আপনি।রসি: আমার মনে হয় এটা আমি কোথাও পড়েছি। কিন্তু পরিসংখ্যানে আমার আগ্রহ নেই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা বিশ্বকাপ জিতেছি।  ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচের পর আপনার সতীর্থরা কি আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল?রসি: না, তারা শুধু বলেছিল—অবশেষে সময়ত একটা গোল পেয়ে গেলে! আমাদের সময়কার ওই প্রজন্মের শেষ বিশ্বকাপ ছিল এটি। আসলেই দুর্দান্ত সব খেলোয়াড়। আমরা খুব ভালো বন্ধওু ছিলাম। একে অন্যের খুব কাছাকাছি ছিলাম। সংহতিও ছিল খুব। দলের আবহটা ছিল দারুণ। প্রতিভায় ঠাসা একটা দল ছিলাম আমরা। আমি এই দলের অংশ হতে পেরে খুব আনন্দিত।  কোনটা আপনি বেশি মনে রেখেছেন? আপনার গোলগুলো নাকি শেষ বাঁশির আওয়াজ?রসি: রেফারি শেষ বাঁশি বাজানোর পর স্টেডিয়াম জুড়ে যে ইতালির পতাকা উড়ছিল, এটাই আমার বেশি মনে আছে। এটাই সবসময় আমার মনে পড়ে। অবশ্যই আমার গোলগুলোর কথাও মনে পড়ে। আসলেই সব মুহূর্তেই ছিল দারুণ। কিন্তু যখন আমি মাথা উঁচিয়ে স্টেডিয়াম জুড়ে ইতালির পতাকাগুলো দেখলাম, যদিও আমি তীব্র জাতীয়তাবোধের লোক নই তবু মনে হচ্ছিল কিছু একটা ধারণ করছি আমি। একটি দল, একটি জাতিকে ধারণ করছি। বিশ্বকাপ ট্রফিটা যখন ওপরে তুলে ধরলেন, সেই মুহূর্তটা কি জীবনের বিশেষ এক মুহূর্ত?রসি: বাজি ধরে বলতে পারি, এই আনন্দটা অবর্ণনীয়। সারাজীবন ধরে আপনি ফুটবল খেলছেন এবং এটা হচ্ছে একটা স্বপ্নের পূর্ণতা। যখন আপনি ট্রফিটি উপরে তুলে ধরবেন... তখনই কিন্তু এর মাহাত্ম্য টের পাবেন না। কারণ বিষয়টি বুঝে উঠতে খানিকটা সময় লাগে। ঘোর কেটে যেতেই আপনি বুঝতে পারবেন দারুণ একটা কিছু করেছেন।  পরের দিন প্রেসিডেন্টের সঙ্গে ইতালি ফিরেছিলেন আপনারারসি: এটা আসলে অসাধারণ এক ফেরা ছিল। এখন আমি ঠিক মনে করতে পারছি না যে কখন বাড়ি পৌঁছেছিলাম। তবে আমরা অবিশ্বাস্য যে সংবর্ধনা পেয়েছিলাম সেটা ঠিক মনে করতে পারি। সিয়ামপিনো বিমানবন্দর থেকে কুইরিনাল প্যালেস পর্যন্ত মানুষের ঢল নেমেছিল। সবাই রাস্তায় উৎসব করছিল। ব্যাপারটা এমন ছিল, যেন যুদ্ধ থেমে গেছে। এটা আসলে ঐতিহাসিক মুহূর্ত। জীবনে এমন মুহূর্তে খুব বেশি আসে না। রূপকথার মতো, অসাধারণ স্মৃতি।  বিশ্বকাপ ট্রফিটার নকশা করেছেন একজন ইতালিয়ান নকশাকার গাজ্জাননিগা। আপনি যখন ট্রফিটা হাতে নিয়েছিলেন তখন কি এটা মনে পড়েছে?রসি: আমি ট্রফিটা হাতে নিয়েছিলাম এবং দু-তিন মিনিট উপরে তুলে ধরে রেখেছিলাম। কি অদ্ভুত অনুভূতি। এর পর পরের দিন উড়োজাহাজে করে পার্তিনির সঙ্গে বাড়ি ফেরা। প্রায় আধাঘণ্টা ট্রফিটা আমি নিজের কাছে রেখেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে, এটাই হয়ত আমার ট্রফিটা ছুঁয়ে দেখার শেষ সুযোগ। কারণ ট্রফিটা আমাদের মধ্যে হাতে হাতে ঘুরছিল। দারুণ একটা ট্রফি এটা।  কিন্তু আপনি আরও অনেক কাপ জিতেছেনরসি: হ্যাঁ, আমি ভাগ্যবান যে অনেক ঘরোয়া শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপের সঙ্গে কিছুর তুলনা হয় না। বিশ্বকাপ সবার সেরা পুরস্কার।