‘বিশ্বকাপের প্রেমিকা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাঁকে ‘বিশ্বকাপের প্রেমিকা’ খেতাব দিয়েছে। অনেক সংবাদমাধ্যম স্বীকৃতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত সমর্থকের। তা যেটাই বলুন, সেই খেতাবই মানিয়ে যায় লারিসা রিকেলমেকে।প্যারাগুয়ের মডেল ও অভিনেত্রী লারিসা রিকেলমের এমন আলোচনার ঝড় তোলার আসল কারণ একটি ঘোষণা। বিশ্বকাপ শুরুর আগে ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হয়ে দৌড়াবেন বুয়েনস এইরেসে। সেটি শুনেই কিনা লারিসা ঘোষণা করলেন, প্যারাগুয়ে চ্যাম্পিয়ন হলে তিনিও প্যারাগুয়ের রাজধানীতে বিকিনি পরে দৌড়াবেন।ভাগ্যিস, আর্জেন্টিনা বা প্যারাগুয়ে চ্যাম্পিয়ন হয়নি। নাকি প্যারাগুয়ে চ্যাম্পিয়ন হতে না পারায় কেউ কেউ একটু হতাশও হলেন!