‘বিশ্বব্যাংকের প্রতিবেদন বিষ, দিচ্ছে কুপরামর্শ’ (ভিডিও)
বেইজিংয়ের সংবাদ সম্মেলনকক্ষ তখন কানায় কানায় পূর্ণ। বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জোয়েলিক। হঠাত্ খেপে উঠলেন চীনের একজন গবেষক। চীনের অর্থনীতি গিয়ে গতকাল প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনকে ‘বিষ’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। দ্যু জিয়াংগু নামে ওই গবেষক অভিযোগ করেন, বিশ্ব ব্যাংক চায়, যুক্তরাষ্ট্রের মতো চীনের ব্যাংকগুলোও ধোঁকাবাজ হয়ে উঠুক এবং সংকটে পড়ুক। আর এ জন্য তাঁরা সংস্কারের নামে নানা কুপরামর্শ দিচ্ছেন।ওই ঘটনার পর বেইজিংয়ে আজ বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা দ্যুকে সংবাদ সম্মেলনকক্ষ থেকে বের করে দেন। তবে দ্যু বিশ্বব্যাংকের প্রতিবেদনের বিরোধী কিছু দলিলাদি দেন। তিনি বলেন, বিশ্বব্যাংক চীনের কাছে কোনো ধরনের পরিকল্পনা বিক্রি করেনি। বরং চীনের ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং ওয়ালস্ট্রিটের মন্দা থেকে শিক্ষা নিয়েছে।দ্যু অভিযোগ করেন, চীনের সরকারি প্রতিষ্ঠানগুলো এখন অনেক শক্তিশালী এবং পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। চীন যেন প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে, সে কারণেই বিশ্বব্যাংক চীনের অনেক রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি মালিকানায় পরিচালনার পরামর্শ দিচ্ছে। তাঁদের চক্রান্ত, চীনের মতো প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করে দেওয়া বলে উল্লেখ করেন দ্যু।তবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক চীনের ওই গবেষকের বক্তব্যের বিরোধিতা করে বলেন, চীন বর্তমান যে নীতিতে চলছে তাতে দেশটি লাভবান হলেও দেশের জনগণ খুব একটা লাভবান হচ্ছে না। তাই দেশের মানুষের মঙ্গলের কথা ভাবতে হলে এর অর্থনৈতিক নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা একান্ত প্রয়োজন। আর তাঁরা (বিশ্ব ব্যাংক) ওই প্রতিবেদনে যেসব সংস্কার প্রস্তাব করেছে তা চীনের অর্থনীতি এবং এর জনগণের মঙ্গলজনক। জোয়েলিক চীনা ওই গবেষক দ্যুয়ের দলিলাদি পর্যালোচনা করে দেখবেন বলে উল্লেখ করেন। আর এ জন্য তিনি দ্যুয়ের ওই দলিলাদি ইংরেজিতে অনুবাদ করার নির্দেশ দেন।বিশ্ব ব্যাংক উন্নয়ন গবেষণা কেন্দ্র (ডিআরসি) ও চীনের রাষ্ট্রীয় কাউন্সিল যৌথভাবে ৪৮৬ পৃষ্ঠার চীন-২০৩০ শীর্ষক প্রতিবেদনটি প্রস্তুত করে, যা গতকাল সোমবার প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে চীনের অর্থনীতিতে নানা রকম সংস্কার আনার নির্দেশনা ছিল, যেখানে শিল্প ক্ষেত্রে সরকারি উদ্যোগ কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে এবং বেসরকারি মালিকানাকে উত্সাহিত করা হয়েছে।