‘বিশ্বাস ছিল পারব’
ক্রিকেট বিশ্বকাপ যুবরাজ সিংয়ের দ্যুতি আরও বাড়িয়ে দিয়েছে। যুবরাজ শুধু সমালোচকদেরই ভুল প্রমাণ করেননি, নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। ভারত এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাঁর ওপর নির্ভর করতে পারে। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন বিষয়ে বদলে গেলেন কীভাবে?যুবরাজ সিং: ব্যাটিংটা ভালোই করছিলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ফিফটি আর দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে গোটাকয় চল্লিশোর্ধ্ব ইনিংসও খেলেছি। ইনিংসগুলো বড় হচ্ছিল না। তবে আমি আমার কাজ করে গেছি, আর কখনোই আশা হারাইনি। আমি জানতাম, এভাবে খেলতে পারলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা আমাকে বড় স্কোর করা থেকে বিরত রাখতে পারে। আমি খুশি যে এটা বিশ্বকাপে হয়েছে। গত বছরটা ছিল বেদনাদায়ক...।যুবরাজ: একের পর এক ইনজুরি ভুগিয়ে মারছিল আমাকে। গত বছরের আইপিএলের ঠিক আগে ফিরে এলেও ফর্মে ফিরতে সংগ্রাম করেছি। চার ম্যাচে রান করতে পারিনি, ফর্ম নিয়ে ফিসফিসানির শুরু তখনই। সবাই আমার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আর বলতে শুরু করল, কিংস ইলেভেনের অধিনায়ক না করাতেই আমার এই খারাপ খেলা। এগুলো ঠিক ছিল না। ওয়েস্ট ইন্ডিজে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারার পর কিছু সমর্থকের সঙ্গে কয়েকজন খেলোয়াড়ের ঝগড়া লেগে গিয়েছিল। এর পরই টেস্ট ও ওয়ানডে দল থেকেই আমি বাদ পড়ি। এটি সত্যিই দুঃস্বপ্ন ছিল। তবে আমার মা, গুরুজি ও বাবার মতো কাছের লোকজন এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। শচীন কীভাবে আপনাকে সাহায্য করেছে?যুবরাজ: খারাপ সময়ে আমি শচীনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। সে নিজে কীভাবে ইনজুরি থেকে ফিরেছে, সেই অভিজ্ঞতা বর্ণনা করেছে। তার সামান্য উপস্থিতিও যেমন উৎসাহব্যঞ্জক ছিল, তেমনই ছিল তার গল্পগুলোও। শচীনই আমাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। সে আমাকে আমার সামর্থ্যের ওপর তার যে অগাধ বিশ্বাস আর ভারতের জন্য আমি কী করতে পারি, তা বলত। ব্যাটিংয়ে কি কোনো সমস্যা ছিল?যুবরাজ: কোচ গ্যারি কারস্টেন ও শচীন দুজনই বলত আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। তারা বলত, স্বরূপে ফিরতে আমার মাত্র একটি ম্যাচই দরকার। আমার দিক থেকেও চেষ্টার কোনো অভাব ছিল না। আমি খুশি যে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ থেকেই বল খুব ভালো পেটাতে পারছিলাম। লোকজন বলছে, আপনি এখন আরও বেশি পরিপক্ব?যুবরাজ: আমি অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমার কাজ হচ্ছে অভিজ্ঞতার পুরোটাকেই কাজে লাগানো। এমন নয় যে আমি এই প্রথম ভারতের পক্ষে ভালো করেছি। তবে এবার আমার জন্য টাইমিংটা ছিল দারুণ। মনোযোগ বাড়ানোর জন্য কী কী করেছেন?যুবরাজ: চোট থেকে ফেরার পর প্রথমেই আমি কয়েক কিলোগ্রাম ওজন কমাই। মনোযোগ বাড়াতে নিয়মিত যোগব্যায়াম করেছি। বিরাট কোহলির পর ব্যাট করাটা কি সমস্যা?যুবরাজ: আমি দলের জন্য যেকোনো জায়গায়ই ব্যাট করতে পারি। কিন্তু বিরাটের ব্যাটিং স্টাইল ছয় কিংবা সাতে ব্যাট করার উপযোগী নয়। ও খুব ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপে এসেছিল। ব্যাটিংও করেছে চ্যাম্পিয়নের মতো। অধিনায়ক ধোনি যখন আপনার আগে ব্যাটিংয়ে এলেন, তখন কি মন খারাপ হয়েছিল?যুবরাজ: এটা অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত। এ নিয়ে বেশি কিছু বলার নেই। দলের প্রয়োজনে আমি যেমন ওপরে ব্যাট করতে রাজি, তেমনই লোয়ার অর্ডারেও নামতে পারি। মোটকথা, দলের জন্য কিছু করতে পারলেই আমি খুশি। যুবরাজ সিং এর পর কী করবেন?যুবরাজ: বিশ্বকাপের ফর্মটাকে আইপিএলে নিয়ে যেতে চাই। ভালো ব্যাটিং করছি, বোলিংটাও ভালোই হচ্ছে। পুনে ওয়ারিয়র্সের মতো আইপিএল দলের অধিনায়ক হওয়াটাও উৎসাহব্যঞ্জক। আশা করছি, আমরা বিশেষ কিছু করে দেখাব। আমাদের দলটা ভালো, যদিও আশিস নেহরা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো দুই মূল খেলোয়াড়ের চোটে পড়াটা একটা বড় আঘাত। তবে আমার বিশ্বাস, দলের বাকিরা খুব ভালোভাবেই চ্যালেঞ্জটার উত্তর দিতে পারবে। আসলে আইপিএলে কী ঘটবে, সেটা আপনি অনুমান করতে পারবেন না। এর কাঠামো আর প্রতিদ্বন্দ্বিতা দুটোই কঠিন। এখন ভারতীয় দলের চ্যালেঞ্জ কী হবে?যুবরাজ: বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে সংযম হারানো চলবে না। দেশের ও দলের কাপটা দরকার ছিল। এখন আমাদের ধারাবাহিক হতে হবে। আপনারা কি খুব ক্লান্ত?যুবরাজ: গত কয়েকটা মাস আমাদের সবার জন্য খুব ক্লান্তিকর ছিল। কঠোর নিয়মের মধ্যে ছিলাম, আর ছিল ভালো করার জন্য বিশাল চাপ। ১০০ কোটিরও বেশি মানুষ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমাদের মনেও জয় ছাড়া অন্য কিছুর ঠাঁই ছিল না। এটা শারীরিক ও মানসিক দুদিক দিয়েই চ্যালেঞ্জিং ছিল, তবে আমাদের বিশ্বাস ছিল, আমরা পারব। সেটা যখন হয়ে গেল, তখন আমরা কেউই কান্না আটকাতে পারিনি। কান্নাটা স্বতঃস্ফূর্তভাবেই এসেছিল। শহীদ আফ্রিদি বলেছেন, পাকিস্তানিদের মতো ভারতীয়দের হূদয় অত বড় নয়। আপনার কী মনে হয়?যুবরাজ: এটা তো সত্যি, পাকিস্তানিদের হূদয় আসলেই অনেক বড়। নইলে ভারত-পাকিস্তানের সেমিতে তাদের এতগুলো ক্যাচ ছেড়ে দেওয়াকে কীভাবে ব্যাখ্যা করবেন। তারা এই উদারতা না দেখালে বিশ্বকাপের শেষটা হয়তো অন্য রকমও হতে পারত।