জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার এই ইউনিটে ৭১০ টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৩৭০ টি আবেদন পড়েছে। অর্থাত্ প্রতি আসনের জন্য পরীক্ষা দেবেন প্রায় ৪৭ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এসময় সব পরীক্ষার্থীকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষার মূল নিবন্ধন কার্ড ও তার একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও ক্রমিক নম্বর লিখে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশ বিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। এক অংশ শিক্ষার্থীকে দেওয়া হবে এবং অপর অংশটি কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। প্রশাসন জানায়, ১১০০০০১ থেকে ১১০৭৫০০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ১১০৭৫০১ থেকে ১১০৮৭০০ পগোজ স্কুলে, ১১০৮৭০১ থেকে ১১১০৭০০ সরকারী কবি নজরুল কলেজে, ১১১০৭০১ থেকে ১১১২৭০০ সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজে, ১১১২৭০১ থেকে ১১১৩৭০০ সরকারী মুসলিম হাই স্কুলে, ১১১৩৭০১ থেকে ১১১৪৮০০ ঢাকা মহানগর মহিলা কলেজে, ১১১৪৮০১ থেকে ১১১৬৮০০ শেখ বোরহানুদ্দিন কলেজে, ১১১৬৮০১ থেকে ১১১৭৯৫০ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে, ১১১৭৯৫১ থেকে ১১১৯২০০ উদয়ন স্কুলে, ১১১৯২০১ থেকে ১১২০৭০০ মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, ১১২০৭০১ থেকে ১১২২৭০০ মতিঝিল সরকারী বালক উচ্চবিদ্যালয়ে, ১১২২৭০১ থেকে ১১২৪৭০০ সরকারী ঢাকা বিজ্ঞান কলেজে, ১১২৪৭০১ থেকে ১১৩০৭০০ তেজগাঁও কলেজে, ১১৩০৭০১ থেকে ১১৩১৯০০ কলেজিয়েট স্কুলে এবং ১১৩১৯০১ থেকে ১১৩৩৪১১ পর্যন্ত রোলনম্বর ধারীদের ভর্তি পরীক্ষা ফজলুল হক মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।