‘বেকহামও পারবে না!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের বরদুলই ট্রফির সেমিফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে আবাহনীকে পার করেছেন আলফাজ আহমেদ। আবাহনীর জার্সি গায়ে নিজের প্রথম গোল আর প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে কাল আসাম থেকে কথা বললেন মুঠোফোনে বরদুলই ট্রফিতে সেমিফাইনালে আবাহনীকে জিতিয়েছেন আপনি। নিশ্চয়ই খুব খুশি?আলফাজ আহমেদ: দারুণ খুশি। ভাষায় প্রকাশ করতে পারব না, এত ভালো লাগছে.... কীভাবে করেছেন গোলটা?আলফাজ: নিজের কথা কী বলব! বেকহামও ও রকম গোল করতে পারবে না ..হা..হা..হা। ডি-এর বাইরে থেকে বাঁক খাওয়ানো ফ্রি-কিকে গোলটি করেছি। একেবারে পকেট (পোস্ট আর ক্রসবারের সংযোগস্থল) দিয়ে ঢুকেছে। আপনি তো ফ্রি-কিক নেওয়ার জন্য ততটা বিখ্যাত নন। কী মনে করে ফ্রি-কিক নিয়েছিলেন?আলফাজ: মাঝেমধ্যে ফ্রি-কিক তো নিই। ঘরোয়া ফুটবলে ফ্রি-কিকে আমার কিছু গোল আছে। তবে বিদেশের মাটিতে এমন গোল প্রথম। প্রায় ২৫ গজ দূরে পাওয়া ফ্রি-কিকটি নেওয়ার আগে মন বলছিল, কিছু একটা হতে পারে! অথচ এই গোল করার কয়েক মিনিট আগে মাঠে নামানো হয়েছে আপনাকে...। সাইড লাইনে বসে কিছু প্রমাণের প্রতিজ্ঞা করছিলেন?আলফাজ: হ্যাঁ, ১১২ মিনিটে গোল করার ঠিক ৫-৬ মিনিট আগেই আমাকে নামানো হয়। ভাবছিলাম, সুযোগ পেলে এমন কিছু করতে চাই, যাতে মনে হয় আমি ফুরিয়ে যাইনি।  প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে সাইড লাইনে বসিয়ে রাখা হলো আপনাকে। দলে জায়গা পাওয়াই কঠিন মনে হচ্ছে না?আলফাজ: প্রথম ম্যাচে বিদেশিরা ছিল না। তাই শুরু থেকে প্রায় ৮০ মিনিট পর্যন্ত খেলেছি। দ্বিতীয় ম্যাচে বিদেশিরা আসার পর সাইড লাইনে চলে গেলাম। দলে সুযোগ পাওয়া কঠিন তো বটেই। আবাহনীর দলভুক্ত খেলোয়াড় হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই অমন গোল। ফ্রি-কিক নেওয়ার আগে সতীর্থরা কী বলছিল?আলফাজ: যখন বলটা বসাচ্ছি, সতীর্থরা সবাই বলছিল, আলফাজ ভাই মারছেন, গোল হয়ে যেতে পারে। আসলে আমার একটা অভিজ্ঞতা আছে না! আপনার সেরা সময় অতীত ভেবে গত দুই-তিন মৌসুম দুই প্রধান দল আপনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এবার আবাহনী ঘটনাচক্রে আপনাকে নিয়েছে। এই গোলটা করে কিছু কি প্রমাণ করলেন?আলফাজ: আমাদের দেশে বয়স হয়ে গেলেই বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়। আর মূল্যায়ন করে না কেউ। ‘আমি ফুরিয়ে যাইনি’—এটা প্রমাণ করতেই এবার আসাম এসেছি। এখানে আসা আবাহনী সমর্থকগোষ্ঠীর কর্মকর্তারা তো বলে যাচ্চ্ছেন, ‘পুরোনো চাল ভাতে বাড়ে।’ টিম ম্যানেজমেন্টের কাছে এখন আপনার প্রত্যাশা কী?আলফাজ: টিম ম্যানেজমেন্ট এখন উপলব্ধি করছে, আমাকে দলে নিয়ে ভুল করেনি তারা। আমার ওপর টিম ম্যানেজমেন্টের ভরসাটা বাড়বে আশা করি। বরদুলইয়ে ২০০৪ সালে চ্যাম্পিয়ন ব্রাদার্সের অধিনায়ক ছিলেন আপনি। ওখানকার ফুটবল মহলের তো আপনাকে ভালো করেই চেনার কথা...আলফাজ: ২০০৪ সালে ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে আমারই অধিনায়কত্বে। সেমিফাইনালে গোল করেছিলাম। কাল (পরশু) আবাহনীর জার্সি গায়ে প্রথম গোল, সবকিছু মিলিয়ে এখানে আমাকে কম-বেশি সবাই চেনে। এই টুর্নামেন্টে ভারতের বড় দলগুলো খেলছে না। আবাহনীকে নিয়েই সবার আগ্রহ থাকার কথা। কেমন দেখছেন সবকিছু?আলফাজ: আবাহনীকে নিয়ে অনেক আগ্রহ এখানে। স্থানীয় একটা ক্লাব আমাদের সংবর্ধনা দিয়েছে। ঈদের দিন সেমাই রান্না করে খাইয়েছে। সবাই খুব আপ্যায়ন করছে।