‘বেটি বি’কে দেখতে গেলেন শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চনের নাতনি আর অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মেয়ে বেটি বিকে দেখতে গেলেন শাহরুখ খান। জানা গেছে, মঙ্গলবার বেটি বিকে দেখার জন্য মুম্বাইয়ের অমিতাভের বাসভবন জলসায় যান তিনি। বেটি বিকে দেখে মুগ্ধ হন শাহরুখ। তাকে দোয়া করেন। এরপর অমিতাভ টুইটারে লেখেন, ‘শাহরুখ এসেছিল। কিছু সময় কাটিয়েছে বেটি বির সঙ্গে। খুব ভালো লেগেছে। এই আনন্দের তুলনা নেই।’ ধারণা করা হচ্ছে, ১৫ জানুয়ারি বেটি বির জন্য নাম চূড়ান্ত করা হবে।