‘বেটি বি’র ছবি নিয়ে মুখ খুললেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে খবর রটেছিল, ‘বেটি বি’র ছবি বিক্রির পরিকল্পনা করছে বচ্চন পরিবার। এ খবরে সম্ভবত ‘বিগ বি’ অমিতাভ বচ্চন খানিক মুচকি হেসেছিলেন। শুনুন না অমিতাভ কী বলেন, ‘শিশুর ছবি বিক্রি নিয়ে মিডিয়া একটি গল্প তৈরির চেষ্টা করছে। মিডিয়ার ভালো চেষ্টা।’তাহলে ওই খবর কি পুরোটাই ‘ভুয়া’? আসলেই কি ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির প্রথম সন্তানের ছবি টাকার বিনিময়ে বাজারে ছাড়বে বচ্চন পরিবার? এ ধরনের জল্পনা-কল্পনারও সোজা জবাব দিয়েছেন অমিতাভ। টুইটারের এক বার্তায় লিখেছেন, ‘এমনটা কখনোই হবে না।’উল্লেখ্য, ১৬ নভেম্বর বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন একটি কন্যাশিশুর জন্ম দেন। এরপর ওই শিশুর অনেক ভুয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ গণমাধ্যমের খবরে বলা হয়, বচ্চন পরিবার ওই শিশুর ছবি বিক্রির পরিকল্পনা করছে। এর পরিপ্রেক্ষিতে অমিতাভ বচ্চন এ ধরনের খবর অস্বীকার করলেন। খবর আইএএনএসের।