‘ব্যাটিং কোচ হিসেবেও কিছু করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিতিটা তাঁর ব্যাটিং কোচ হিসেবে। অথচ বাংলাদেশে এলেন কিনা ফিল্ডিং কোচ হয়ে! পরশু রাতে ঢাকায় পৌঁছে কালই জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে অস্ট্রেলিয়ান কোচ কোরি রিচার্ডস অবশ্য দাবি করলেন, ব্যাটিং শেখানোর সঙ্গে ফিল্ডিং শেখানোর কৌশলটাও তাঁর ভালোই জানা উপমহাদেশে আগে কখনো এসেছেন?কোরি রিচার্ডস: তিন-চারবার ভারতে গিয়েছি। পাকিস্তানেও গিয়েছি। তবে বাংলাদেশে এই প্রথম। নতুন নতুন দেশ এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভালো লাগে আমার। অন্য একটা কারণেও সমস্যা হচ্ছে না। অস্ট্রেলিয়ান একাধিক কোচ রয়েছেন এখানে। তাঁদের সবাইকেই খুব ভালোভাবে চিনি। ঢাকায় এসেই অনুশীলনে নেমে গেলেন। কেমন কাটল প্রথম দিন?রিচার্ডস: খুব ভালো একটা সেশন কেটেছে আসলে। প্রথম কাজটা হলো সাদা বল থেকে লাল বলে ফিরে যাওয়া। লাল বলে অভ্যস্ত হয়ে ওঠাটা ব্যাটসম্যানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের কথা বললে সফল একটা সেশনই হলো। আপনি তো মূলত ব্যাটিং কোচ। এখানে ফিল্ডিং কোচ হিসেবে আসলেন কেন?রিচার্ডস: হ্যাঁ, আমি একজন ব্যাটিং কোচই। সিডনি সিক্সারসের ব্যাটিং কোচ ছিলাম। গত বছর চ্যাম্পিয়নস লিগে প্রধান কোচের দায়িত্বও পেলাম। ব্যাটিং কোচ হিসেবে অভিজ্ঞতাটা বেশি হলেও অনেক সময় ফিল্ডিং সেশনেও সম্পৃক্ত ছিলাম। একজন সহকারী কোচ সব সময়ই চায় খেলাটার একাধিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে। আমিও ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবেও কিছু করতে চাই। বাংলাদেশ দলের সঙ্গে তাহলে দ্বৈত ভূমিকায়ই দেখা যাবে আপনাকে...রিচার্ডস: এ মূহূর্তে আমি ব্যাটিং নিয়েও কাজ করছি। বলতে পারেন দ্বৈত ভূমিকায়ই আছি। কোচিং পেশায় আমার আগমন ব্যাটিং কোচ হয়ে। কাজেই দুটি কাজই সমান উপভোগ করব। এখানে কিছু তরুণের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। কিন্তু ব্যাটিং কোচ হয়েও ফিল্ডিং কোচের কাজ করা কতটা সহজ হবে?রিচার্ডস: ব্যাটিংয়ের সঙ্গে আমার কিন্তু ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে। ফিল্ডিং কোচ হিসেবে কখনো সে রকম নির্দিষ্ট ভূমিকা হয়তো রাখিনি, তবে আগেই বলেছি, দলের সহকারী কোচ বা প্রধান কোচকে খেলাটার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে হয়। আমার হয়তো সেই পদবিটা ছিল না, তবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলস এবং সিডনি সিক্সারসের সঙ্গে। উপমহাদেশের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের বেলায় একটু অলস ধরনের হন। আপনার কাজটা কি তাতে আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে?রিচার্ডস: তা তো আছেই। আমি বিশ্বাস করি, ফিল্ডিং উপভোগ করতে পারলে উন্নতি করা কঠিন নয়। ওদের ফিল্ডিংটাকে উপভোগ করতে শেখাব। উপভোগ করতে না পারলে আলস্য জাপটে ধরে। ফিল্ডিং বাজে হয়। এটা বদলে দিতে চাই। আর ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। তাই কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা সফরের আগে হাতে খুব বেশি সময় নেই। এত অল্প সময়ে দলে কতটা প্রভাব ফেলতে পারবেন?রিচার্ডস: শুরুতে বোঝাপড়াটা জরুরি। কোচিং স্টাফদের মধ্যে কয়েকজন আমার স্বদেশি, যাদের সঙ্গে পূর্বপরিচয় আছে। তা ছাড়া ক্রিকেটারদের ব্যাকগ্রাউন্ড জেনেই এখানে এসেছি। তাদের শক্তি এবং কোথায় কোথায় উন্নতি করতে হবে, এ সংক্রান্ত ধারণা নিয়েছি। আগামী দিনে সেগুলো নিয়ে কাজ করতে চাই। আগামী মাসে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ। এখন তাই টেস্ট ম্যাচের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হবে।