গত এশিয়ান গেমসে অভিষিক্ত দাবায় ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে এবার গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য আশার কথাই শোনালেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কদিন বাদেই এশিয়ান গেমসে খেলতে চীনে যাচ্ছে বাংলাদেশ দাবা দল, প্রস্তুতি কেমন হলো আপনাদের?জিয়াউর রহমান: এশিয়ায় ভারত, চীন, কাজাখস্তান খুব শক্তিশালী দল। ভারত তো বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের সঙ্গে খেলব, অবশ্যই চেষ্টা থাকবে ভালো খেলার। এদের সঙ্গে খেলেই আমরা আমাদের সেরাটা বের করে আনতে চাই। আমি এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছি এশিয়ান গেমসে, দেখা যাক কী হয়। আর একটা ব্যাপার—এই দলে গ্র্যান্ডমাস্টার এমনিতেই কম। আমি আর নিয়াজ ভাই (গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ)। আশা করি, এই দল নিয়েই আমরা ব্রোঞ্জের জন্য লড়াই করব। দাবা দল কি ১০ তারিখে যাচ্ছে?জিয়াউর: দলের অন্যরা ১০ তারিখ যাবে, তবে আমি পরে যাব। কেন পরে যাবেন?জিয়াউর: আমি শুধু দলগত ইভেন্টে খেলব, এ জন্য পরে যাচ্ছি। তবে ব্যক্তিগত ইভেন্টে যারা খেলবে তারা আগে যাচ্ছে। গত এশিয়াডে কাতারের দোহায় খেলেছিলেন দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব। এবার তো তাঁরা নেই...জিয়াউর: হ্যাঁ। ওদের দলে পেলে অবশ্যই ভালো হতো। অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টারদের পাচ্ছি না, দুর্ভাগ্যই বলতে হবে আমাদের। গ্র্যান্ডমাস্টার না থাকলে তো দল এমনিতেই খারাপ করে। তবে তার পরও আমরা আশাবাদী, ভালোই খেলব। আমাদের মূল লড়াইটা কাদের সঙ্গে হতে পারে?জিয়াউর: চীন আর ভারত এমনিতেই যোজন যোজন এগিয়ে আছে। সোভিয়েত এশিয়ার দেশগুলোও অনেক শক্তিশালী। রেটিংয়ের দিক দিয়ে ইরানও কম না। তবে ইরান, কাতারের সঙ্গে আমাদের লড়াই হতে পারে। গত সপ্তাহে প্রথম বিভাগে আপনার দল বিমান চ্যাম্পিয়ন হলো। লিগের খেলাটা নিশ্চয়ই কাজে লেগেছে এশিয়ান গেমসের জন্য।জিয়াউর: হ্যাঁ, এটা ভালো কাজে লেগেছে। টানা কয়েক দিন খেলার মধ্যে ছিলাম, এখনো সিক্স সিজনস দাবায় খেলছি। আমি আত্মবিশ্বাসী, চীনে আমার নিজের পারফরম্যান্স অবশ্যই ভালো হবে। নিজেরটা বললেন, এবার অন্যদের ব্যাপারে বলুন...জিয়াউর: এখানে আইএম (আন্তর্জাতিক মাস্টার) নর্মের সুযোগ থাকবে আবু সুফিয়ান শাকিলের। দেখা যাক ও সুযোগটা ভালোমতো কাজে লাগাতে পারে কি না। প্রস্তুতিতে সিক্স সিজনস দাবা কতটুকু উপকারে আসবে?জিয়াউর: এখানে এশিয়াডগামী দলের সদস্যরা খেলছে। আমি বলব, ভালোই সাহায্য করবে এই টুর্নামেন্ট। এখানে ভারতের ও উজবেকিস্তানের ভালো ভালো দাবাড়ুরা এসেছেন। সুতরাং উপকার তো হচ্ছেই।