‘ব্লেয়ার যুদ্ধাপরাধী’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক আগ্রাসনের কারণে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দিয়েছেন চলচ্চিত্র-পরিচালক ডেভিড লওলি ওয়েকলিন। আজ সোমবার লন্ডনে লেভিসন তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় আদালত কক্ষে ঢুকে ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে সেখানে হট্টগোলের পরিবেশ সৃষ্টি করেন ওয়েকলিন।রয়টার্সের খবরে বলা হয়, আজ বিচারকদের জন্য সংরক্ষিত স্থান দিয়ে লন্ডনের রয়্যাল বিচার আদালতের ৭৩ নম্বর কক্ষে ঢোকেন ওয়েকলিন। এরপর যুদ্ধাপরাধের জন্য ব্লেয়ারকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। এর পরপরই নিরাপত্তাকর্মীরা তাঁকে আদালতের বাইরে নিয়ে যান।এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য টনি ব্লেয়ারের কাছে দুঃখ প্রকাশ করেন লর্ড লেভিসন। আর ঘটনার জন্য দায়ী ওয়েকলিনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়েকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স।