‘ভানুমতীর পালা’ টিএসসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দর্শকেরা অধির অপেক্ষায়। ভেতরে সুনসান নীরবতা। আলো কেবল মঞ্চে। একসময় অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো নাটক ভানুমতীর পালা।আমিনুর রহমান সুলতান রচিত ‘মৈমনসিংহের বাইদার গান’ অবলম্বনে ভানুমতীর পালার নির্দেশনা দিয়েছেন সুশান্ত কুমার সরকার।মূল মৈমনসিংহ গীতিকায় মহুয়ার লোককাহিনি কেচ্ছায় পরিবেশিত। ভানুমতীর রচনার ক্ষেত্রে আমিনুর রহমান সুলতান এই কেচ্ছার সঙ্গে ময়মনসিংহের বাইদার গান, মানিকগঞ্জের প্রচলিত বাইদার গানের সমন্বয় করেছেন।