‘ভাবের ঘরে’ নিয়ে সন্দীপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর আসছে সন্দীপনের অ্যালবাম, নাম ভাবের ঘরে। এটি শিল্পীর ষষ্ঠ একক। অ্যালবামে মৌলিক গানের পাশাপাশি রয়েছে চট্টগ্রামের মাইজভান্ডারী ও সিলেটের আঞ্চলিক গান। রয়েছে শচীন দেববর্মন ও মুহিনের ঘোড়াগুলির গান। সংগীতায়োজন করেছেন হূদয় খান। সন্দীপন বলেন, ‘দুই বছর পর অ্যালবাম করছি। মৌলিক গানগুলোর সুর করেছেন হূদয় খান। এ ছাড়া অন্য গানগুলোর সুর ঠিক রেখে সংগীতায়োজনে নতুনত্ব আনা হয়েছে। পুরো অ্যালবামটির কাজ হূদয় বেশ যত্ন নিয়ে করেছেন।’ অ্যালবামে মৌলিক গানগুলোর কথা লিখেছেন গুঞ্জন চৌধুরী।সন্দীপন আরও বলেন, ‘হূদয় খানের ভাবনার সঙ্গে আমার ভাবনাকে এক করতে পেরে ভালো লাগছে।’