গত এসএ গেমসের ফাইনালে নেপালকে হারানো ভারত দলের একজন সদস্য ছিলেন। কিন্তু এবার অধিনায়কের বাহুবন্ধনী পরে বাংলাদেশে এসেছেন ভারতের স্ট্রাইকার তাবাবি দেবী। প্রথম সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর কাল একটু বেশিই উচ্ছ্বসিত মনে হলো মণিপুরের তরুণীকে জয়ের পর দেখলাম আপনারা সবাই মিলে দারুণ নাচলেন...তাবাবি দেবী: নাচটা আপনাদের ভালো লেগেছে নাকি (হাসি)? এটা আমাদের মণিপুর অঞ্চলের লোকনৃত্য। অধিনায়ক হিসেবে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতলেন, খুশিটা হয়তো এ কারণেও বেশি?তাবাবি: হ্যাঁ। তা বলতে পারেন। খুবই ভালো লাগছে আমার। আমরা অনেক পরিশ্রম করেছি। অনেক বেশি অনুশীলন করেছি। এই সাফল্য সেই পরিশ্রমেরই ফল। দক্ষিণ এশিয়ায় আমরা সেরা, সেটা একদিনে হয়নি। এই দলটা খুবই ব্যালান্সড ও ভালো দল। গত চার ম্যাচের তিনটিতেই গোল পেয়েছেন। আজ (গতকাল) গোল পেতে পেতেও পেলেন না...তাবাবি: ভাগ্যটা সহায় ছিল না বলেই গোল পাইনি। আপনাদের দলে তো বেশির ভাগই মণিপুরের...তাবাবি: হ্যাঁ। মণিপুরেরই আটজন খেলোয়াড়। এত বেশি মণিপুরের, কারণটা কী?তাবাবি: এই মেয়েরা একটু বেশি পরিশ্রমী। অনেক কিছুই তাড়াতাড়ি শিখতে পারে। অন্য অঞ্চলের চেয়ে আমাদেরই তাই প্রাধান্য দেওয়া হয়। ভারতে আপনি কোন দলের হয়ে খেলেন?তাবাবি: মণিপুর মহিলা পুলিশ দল। আপনার ফুটবল ক্যারিয়ারের শুরু কত সালে?তাবাবি: ১৯৯৫ সাল থেকে খেলছি। এত দিন ধরে খেলছেন। কিন্তু সেটা বোঝা যায় না...তাবাবি: আমি প্রচুর পরিশ্রম করি। জিমে যাই। শরীরের ফিটনেস ধরে রাখার চেষ্টা করি। খেলা না থাকলেও বসে থাকি না। এই টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই এসেছিলেন। চ্যাম্পিয়ন হলেন। এবার কী লক্ষ্য...তাবাবি: বাংলাদেশে খেলা হওয়াতে আমরা খুব উপকৃত হলাম। আগামী মার্চে প্রি-অলিম্পিক বাছাই খেলব আমরা বাংলাদেশেই। ঢাকায় হবে খেলা। আমাদের গ্রুপে আছে বাংলাদেশ ও উজবেকিস্তান। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগবে। আপনার ফুটবলের শুরুটা কীভাবে?তাবাবি: আমাদের ওখানে অনেক মেয়ে ফুটবল খেলে। ওদের খেলা দেখে মাকে বললাম, আমিও ফুটবল খেলব। আমার বাবা বেঁচে নেই। মা আমাকে বাধা দেননি। আমার এই পর্যায়ে উঠে আসার পেছনে মায়ের অনেক অবদান। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান?তাবাবি: আমি নিজে ভারতের সেরা মহিলা ফুটবলার হতে চাই। ভারতকে দেখতে চাই বিশ্বকাপে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার। এখানে কেমন উপভোগ করলেন?তাবাবি: ভালোই মজা করেছি। সমুদ্রে নেমেছি। মার্কেটে গিয়েছি। কেনাকাটা করলাম কিছু। এর আগে ঢাকায় খেয়েছিলাম ইলিশ মাছ। কিন্তু এখানকার ইলিশ মাছের স্বাদটা একটু বেশি ভালো লেগেছে আমার। টুর্নামেন্টে বাংলাদেশের খেলা কেমন লেগেছে?তাবাবি: বেশ ভালো খেলেছে। সেমিফাইনালে তো ভালোই করল। তবে ওদের নিয়মিত তিন-চার মাসের ক্যাম্প করাতে হবে। বেশি বেশি ম্যাচ খেলাতে হবে।