‘ভালো লাগলে প্রতিযোগিতায় খেলব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তায়কোয়ান্দোতে আসছেন অনেক শিক্ষিত ছেলেমেয়ে। তাঁদেরই একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী নাজিয়া আহমেদ। কেন তায়কোয়ান্দো শিখছেন? ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল অনুশীলনের ফাঁকে এই নিয়েই কথা হলো তাঁর সঙ্গে বুয়েটের একজন মেধাবী ছাত্রী তায়কোয়ান্দো শিখছেন। ব্যাপারটা বেশ কৌতূহল জাগাচ্ছে।নাজিয়া আহমেদ: তাই...। আসলে ছোটবেলায় ইচ্ছা ছিল আত্মরক্ষার জন্য কিছু শিখব। এখন সেই সুযোগ পেয়ে গেলাম।  শুধু আত্মরক্ষা? এটা তো আন্তর্জাতিক একটা খেলাও...নাজিয়া: জানি। আমি আসলে মূলত আত্মরক্ষার কথা ভেবেই এটা করছি। এই খেলাটা জানলে মানসিকভাবে অনেক শক্ত থাকা যায়। বাংলাদেশের একটা মেয়ের জন্য এটা খুব দরকার। কারণ ঘরের বাইরে বেরোলে হাজারো সমস্যা, হাজারো বাধা-বিপত্তি। প্রতিযোগিতামূলক তায়কোয়ান্দোতে আসবেন?নাজিয়া: এখন পর্যন্ত সেভাবে ভাবিনি। তবে ভালো লাগলে প্রতিযোগিতায় খেলব। এখানে অনুশীলনের খোঁজ পেলেন কীভাবে?নাজিয়া: আমি আসলে ধানমন্ডির এই দিকটায় থাকি। মহিলা ক্রীড়া কমপ্লেক্সের এখানে বিজ্ঞাপন দেখে ভর্তি হয়েছি। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আর মহিলা ক্রীড়া কমেপ্লেক্সের যৌথ উদ্যোগে এখানে তায়কোয়ান্দো শেখানো হচ্ছে। আপনার সঙ্গে দেখছি ইডেন কলেজের ছাত্রীও কয়েকজন আছেন...নাজিয়া: হ্যাঁ, অনেকেই এই খেলায় আসছে দেখছি। বেশি আসছে ছোটরা। এরা প্রায় সবাই ভালো ভালো স্কুলের ছাত্রছাত্রী।  আপনার বন্ধুরা নিশ্চয়ই জানেন, আপনি তায়কোয়ান্দো শিখছেন। তাঁরা কী বলেন?নাজিয়া: কারও কৌতূহল খেলাটা নিয়ে। কেউ কেউ আমাকে খ্যাপায় (হাসি), মজা করে। বলে, কিরে মারপিট করবি নাকি? আমি বলি, আরে না, খেলাটা শিখছি। এটা কাজে লাগবে।  বুয়েটে তো পড়াশোনার অনেক চাপ। খেলাধুলার চর্চাটা কেমন হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ে?নাজিয়া: খেলাধুলা তেমন একটা হয় না। এমনি বন্ধুরা ফান গেমটেম খেলে। কিন্তু সিরিয়াসলি খেলাধুলা করে না কেউ।  এখানে আসার আগে তায়কোয়ান্দো খেলাটা সম্পর্কে কোনো ধারণা ছিল আপনার? নাজিয়া: ধারণা তেমন ছিল না। পত্রিকায় টুকটাক নিউজ দেখেছি। এসএ গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। এই খবরগুলো জানি।  বাংলাদেশের খেলাধুলার খোঁজখবর রাখেন?নাজিয়া: খুব বেশি রাখা হয় না। তবে কিছু কিছু তো জানা থাকেই। ক্রিকেটের খবর জানি বেশি। বাকিগুলো টুকটাক... এখন পর্যন্ত কেমন শিখলেন। বাসায় খেলাধুলা নিয়ে কথা হয়?নাজিয়া: এখন পর্যন্ত ভালোই শিখেছি। এখানে ভালো শেখানো হয়। বাসায় কখনো কখনো খেলা নিয়ে কথা হয়। তবে সব সময় নয়। আপনার দেশের বাড়ি কোথায়। পরিবারে কে কে আছে?নাজিয়া: বরিশালের উজিরপুরে আমাদের গ্রামের বাড়ি। আব্বু প্রকৌশলী, সরকারি চাকরি করেন। বড় বোন ডাক্তার, ছোট ভাই শাহজালাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে। আমি বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষে পড়ছি।