‘ভালোবাসা সত্যি নয়’ ছবিতে গান গাইলেন আশা ভোঁসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদুল ইসলাম খোকন এবার নির্মাণ করছেন ভালোবাসা সত্যি নয়। এ ছবির জন্য গান করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে। খোকন জানিয়েছেন, গত বছরের শেষের দিকে এ ছবির জন্য আশা ভোঁসলের গান রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আরও গান করেছেন রুনা লায়লা, শাকিলা জাফর, আলম আরা মিনু, আঁখি আলমগীর ও রাশেদ মোর্শেদ। খোকন আরও জানালেন, এরই মধ্যে গানের অ্যালবাম বাজারে ছাড়া হয়েছে। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। আগামী মার্চ-এপ্রিলে এ ছবির শুটিং শুরু করা হবে।তবে ছবিতে কারা অভিনয় করছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে শহীদুল ইসলাম খোকন এ ছবির পাশাপাশি আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটি তিনি মার্শাল আর্টের ওপর নির্মাণ করবেন বলে জানিয়েছেন।