‘ভুল নিয়ে বসে থাকলে হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বিকেএসপির মনোবিদ ছিলেন। তবে সৌমেন্দ্র সাহার বর্তমান পরিচয় বাংলাদেশ ক্রিকেট দলের মনোবিদ। সস্ত্রীক ঢাকায় এসে ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার স্কুল অব হেলথ সায়েন্সের সিনিয়র লেকচারার কথা বলেছেন তাঁর দর্শন আর কর্মপরিকল্পনা নিয়ে কবে থেকে কাজ শুরু করবেন?সৌমেন্দ্র সাহা: কাজ শুরু হয়েই গেছে। আজ পরিবেশ-পরিস্থিতি দেখেছি, দু-একজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাদের আচরণ দেখেছি। আপনার চুক্তি তো বিশ্বকাপ পর্যন্ত। টানা কাজ করবেন নাকি মাঝেমধ্যে আসবেন?সৌমেন্দ্র সাহা: আপাতত তিন সপ্তাহ আছি। আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, সময় করে করেই আসতে হবে। খেলোয়াড়দের প্রয়োজন এবং খেলার সূচি অনুযায়ী আমি কিছু সময় দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের কাছে দায়বদ্ধতার কথা মাথায় রাখতে হবে, সামনে বিশ্বকাপ বলে এখানেও খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। আমি খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কাজ করব, আবার একসঙ্গে পুরো দলকে নিয়েও কাজ করব। আপনি তো মূলত অধ্যাপনাই করছেন। খেলোয়াড়দের সঙ্গে হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা কি আছে?সৌমেন্দ্র সাহা: অধ্যাপনা করছি, আবার মালয়েশিয়ার প্রিমিয়ার লিগের দল ইউএসএম ফুটবল ক্লাবের পরামর্শক হিসেবেও কাজ করছি। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িয়ে আছি বিভিন্নভাবে। একসময় সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) বিভিন্ন কোচিং ক্যাম্পের সঙ্গেও জড়িত ছিলাম। একসময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানেও তো মনোবিদ হিসেবে কাজ করেছেন?সৌমেন্দ্র সাহা: হ্যাঁ, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, পেস বোলিং ক্যাম্প, একাডেমি সবগুলো দলের সঙ্গেই কাজ করেছি। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। এরপর আমি কানাডা চলে যাই, তবে ২০০৪ থেকে ২০০৮-এর জুন পর্যন্ত আমার স্ত্রী শ্রীলেখা সাহাও বিকেএসপিতে মনোবিদ হিসেবে কাজ করেছেন। এই কাজেও তিনি আমার সহকারী হিসেবে থাকবেন। আগের অভিজ্ঞতা থেকে বলুন, মনস্তাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের খেলোয়াড়দের মূল সমস্যাটা কোথায়?সৌমেন্দ্র সাহা: সমস্যা আসলে কিছুই নয়। যে যে অবস্থানে আছে সেখান থেকে প্রতিদিন নিজেকে ছাপিয়ে যাওয়া, এটাই হচ্ছে আসল কথা। সাধারণ মানুষ বা সেরা খেলোয়াড়দের মধ্যেও অনেক এগিয়ে বলেই এই ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। এখন প্রতিদিনই নিজেকে অনেক অনেক ছাপিয়ে যাওয়ার টার্গেট করতে হবে। খেলোয়াড়দের মনোবিদ প্রয়োজন কেন?সৌমেন্দ্র সাহা: মনোবিদ তো শুধু না, ক্রীড়া মনোবিদ। একজন ক্রীড়া মনোবিদ একজন খেলোয়াড়ের প্রতি মুহূর্তের যে সংঘাত, নিজের সঙ্গে প্রতিটি মূহূর্তের যে লড়াই, সেটা বোঝার চেষ্টা করেন। যখন আপনি এটা বুঝতে পারবেন, তখনই ধরতে পারবেন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে ওই খেলোয়াড় কী করে। মাঠে একজন খেলোয়াড়কে সাহায্য করার কেউ নেই। মাঠে নামার আগেই তাকে সবকিছু জানতে হবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভুল শোধরানোর সময় কিন্তু সবাই পায়। খেলোয়াড়েরা সে সময় পায় না। একটা দিন ভুল হয়ে যেতেই পারে। সেই ভুল নিয়ে বসে থাকলে হবে না। এসব কাজ কি এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব?সৌমেন্দ্র সাহা: শর্ট টার্ম, লং টার্ম অনেক ব্যাপারই আছে। এগুলো শুরু করতে হবে অনেক ছোট বয়স থেকে। শর্ট টার্মে হওয়া সম্ভব কি সম্ভব না, এটা নিয়ে পৃথিবীই দুই ভাগে আছে। কোনো একটা সমস্যা হয়তো কয়েক সেকেন্ডের টেলিপ্যাথিতে দূর হতে পারে। আবার কোনো কোনো ব্যাপারে অনেক ইকুইপমেন্টের সাহায্য লাগে।