‘ভুলো’ ভিক্টোরিয়া!
ছেলে ব্রুকলিনকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা ছিল ‘স্পাইস গার্লস’ তারকা ভিক্টোরিয়া বেকহামের। তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে স্কুলের উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। কিন্তু পথে হঠাত্ করেই তাঁর মনে পড়ল যে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা, ভুলে তাকেই কিনা রান্নাঘরে রেখে বের হয়ে পড়েছেন তিনি!অবশ্য ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই গাড়ি ঘুরিয়ে লস অ্যাঞ্জেলেসের বাড়ির দিকে ছুটে যান চার বাচ্চার মা ভিক্টোরিয়া।৩৮ বছর বয়সী সাবেক এই ‘স্পাইস গার্লস’ গায়িকা ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘তাড়াহুড়োর কারণে একরকম দৌড়ে গিয়ে আমার রেঞ্জ রোভার গাড়িতে উঠলাম। গাড়ি ছোটালাম ব্রুকলিনের স্কুল অভিমুখে। লস অ্যাঞ্জেলেসের রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিলাম। হঠাত্ গাড়ির পেছনের আসনে চোখ রাখতেই ভুলটা বুঝতে পারলাম, সেখানে ব্রুকলিন নেই। মনে পড়ল, প্রচণ্ড তাড়াহুড়োর কারণে ভুলে বাড়ির রান্নাঘরে তাকে ফেলে এসেছি।’ভিক্টোরিয়া আরও বলেন, ‘এমন ভুল করায় নিজের ওপর খুব রাগ হচ্ছিল। বারবার নিজেকে ‘বোকার হদ্দ’ বলে গালিও দিচ্ছিলাম। হার্পার আর আমি গাড়িতে থাকলেও যার স্কুলে যাওয়া প্রয়োজন সেই ব্রুকলিনকে কীভাবে বাড়িতে ফেলে এলাম সেটার উত্তর খুঁজে পেলাম না।’